ডিজিটাল বাংলাদেশ (একটি কবিতা)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডিজিটাল বাংলাদেশ আমলা তন্ত্র চলছে দেশে-
মামলা করব কার বিরুদ্ধে?
গোলাম আযম বিবৃতি দেয়-
সেও গেছে মুক্তিযুদ্ধে।
দেশের জন্য যুদ্ধ করে-
এনেছে স্বাধীনতা,
তাইতো চায় বসতে গদি-
সেও দেশ দরদী নেতা।
মুক্তি যোদ্ধা ভিক্ষা করে-
থাকে রাস্তায় পড়ে,
উচ্চ পদে রাজাকার-
শত তলা গড়ে।
দিনে দিনে স্বপ্ন চুরি-
হচ্ছে আমার দেশে,
মুক্তিযোদ্ধা রাজাকার-
চলছে মিলে মিশে।
অদ্ভুত মোদের এই দেশে-
চলছে অদ্ভুত কান্ড,
”৭১” এর স্বপ্ন সব-
হয়েছে আজি পন্ড।
খালেদা হাসিনা এরশাদ-
আর আযম মোদের নেতা,
এতক্ষনে বুঝে গেছেন- বলছি কোন দেশের কথা।
বাংলাদেশের কথা বলছি- দূঃখী বড় সে,
কাকে বুঝাই তার দূঃখ-
শুনবে বল কে??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন