পত্রিকা পোড়ানোর চেতনা নিয়ে গণতন্ত্র চলে না : তারুণ্যের সঙ্গে প্রজ্ঞার সমন্বয় দরকার
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাল্গুন মাস এলো বলে। এখনই পড়ন্ত বিকেলে দখিনা হাওয়ার কোমল পরশ অনুভব করা যায়। তাই, শাহবাগের চৌরাস্তাকে কেন্দ্র করে লাখো মানুষের অবস্থান ও আনাগোনাকে যারা ‘শাহবাগ বসন্ত’ নামে আখ্যায়িত করতে আগ্রহী তাদের সঙ্গে মতান্তরে না যাওয়াই ভালো। তবে ঋতুরাজ বসন্ত অন্তর্হিত হয়ে যদি গুটি বসন্তের মহামারি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভয়ের কথা। আমাদের আশঙ্কা, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বলা হচ্ছে, একাত্তরের মুক্তিযুদ্ধকালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের ফাঁসির দাবিতে দলমত ও অবস্থান নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ফুঁসে উঠেছে বলেই শাহবাগ পরিণত হয়েছে বাঙালির নবজাগরণের মিলনক্ষেত্রে। অবশ্য এই জাগরণ যে যথেষ্ট দেরিতে ঘটেছে তা মানতেই হবে। সরকারের নির্দেশে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। প্রসিকিউশনের সদস্যরা যথেষ্ট সময় নিয়ে মাঠ পর্যায়ে তদন্ত করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছেন। একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। দুটি ট্রাইব্যুনালে মামলা চলছে। দুটি মামলার রায় হয়ে গেছে। তৃতীয় মামলার রায় যে কোনো দিন হতে পারে। এই সময়ে হঠাত্ চেতনা জেগে উঠলেও তাতে কোনো কিছু প্রভাবিত হওয়ার কথা নয়, অন্তত প্রচলিত আইন সে কথাই বলে।
মাহমুদুর রহমান : ভারপ্রাপ্ত সম্পাদক, আমার দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন