somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহুত সম্ভাবনার গল্প!

২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহুত সম্ভাবনার গল্প!

আসিফ জাবির
[শিক্ষার অধিকার ক্রমাগত বিত্তবানদের হাতে চলে যাচ্ছে। আগামীতে শিক্ষা ব্যবস্থা কি রকম হতে পারে তা নিয়েই এ অনুগল্পের প্লট]
০১.
জনাব আনিসুর রহমান। বয়স ৪৫ এর কাছাকাছি। চাকির করেছেন বেসরকারী কোম্পানীতে। দারুন স্মার্ট ছিলেন একসময়। চলনেও ছিল সাহেবি ভাব। কিন্তু বাস্তবতার কাছে সবকিছু নিঃসহায় হয়ে আসে হঠাৎ।
নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ইতিহাসে অনার্স, মাষ্টার্স করে কিছুটা কষ্ট করে অর্থ যোগাড়, কারণ এম.বি.এ করতে হবে। এম.বি. ছাড়া বাজারে চাকরি নেই বলে প্রাইভেট সার্টিফিকেট কিনলেন। অতঃপর চাকরিও জুটল। কিন্তু তিনি কি প্রস্তুত ছিলেন আজকের অবস্থা মোকাবেলার জন্যে!
সংসার করছেন। পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিন। অথচ নিজ বেতেন সংসার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছেন তিনি। অফিসে সাহেবি ভাব ধরে রাখার চেষ্টা থাকলেও মোটেও ভালো না তারা। অভাব, অভাব আর অভাবেই কাটে দিন। এরই মাঝে সন্তান এইচ.এস.সি. পাশ করলো। চট্টগ্রাম কলেজ থেকে সর্বোচ্চ রেজাল্ট। এখন অনার্স ভর্তির পালা।
আনিস সাহেব স্বপ্ন দেখেন ছেলেকে বিশ্ববিদ্যালয়ে একটা ভালো বিষয়ে পড়ানোর। ছেলেটা ছাত্র ভালো। তাই চান্স পেয়ে যাবার সম্ভাবনাই বেশী। তবে আরেক বাস্তবতা যে সামনে দাঁড়াবে অস্তিত্ব ছিনতাইয়ে, ভুলেও ভাবেননি কখনো। এ বাস্তবতায় এখন কেবল ধিকৃতই হচ্ছেন মনে মনে।

০২
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে এখন কোচিং করা আবশ্যক। ১৪,০০০ টাকায় ছেলেকে কোচিং করালো কোনভাবে, এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের দাম দেখে তো চক্ষু চড়ক গাছ। ফরম বিক্রি হচ্ছে বিষয় ভিত্তিক। আবার ২৫০ টাকার ফরম যে এখন ২,০০০ টাকা। অর্থের অভাবে বেশি ফরম কিনাতে পারেননি। দুইটা কিনেছে মাত্র।..........দুইটাতেই চান্স হয়ে গেলো। হিসাব বিজ্ঞান না পড়িয়ে আইনে পড়াবেন ভাবলেন। কিন্তু বেহিসাবের মারপ্যাঁচে আটকে গেছেন তিনি। কেবল ভর্তি ফি-ই এখন ১,৩০,০০০ টাকা। সন্তান যখন বাসায় এসে খরচপাতির বিবরণ করছিল, আনিস সাহেব বিশ্বাস করেননি তখনো। পাবলিক বিশ্বিবদ্যালয়ে ভর্তি হতেও এত টাকা লাগে? নিজেই আসলেন তার পরিচিত পুরানো ক্যাম্পাসে। খোঁজ খবর নিয়ে জানলেন। কিন্তু অবাস্তবিক এ অবস্থাই সত্যি আজ।

০৩
.........মনটা ভারি হয়ে উঠল। ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন এখন অসম্ভব তার পক্ষে। তিনি যখন চ.বি. ক্যাম্পাসে ছিলেন, কয়েকজন বন্ধুর মুখে শুনে ছিলেন বিশ্বব্যাংকের চক্রান্তের কথা। অতটা পাত্তা দেননি নিজে। সেই উদ্বেগ আজ লীন হয়ে এলো আনিস সাহেবের চোখে-মুখে।

কালো কাঁচের গাড়িগুলো সাঁই সাঁই উড়ে যাচ্ছে.....শাটল-ট্রেন কি আছে? আনিস সাহেবের মাথায় চিন্তাগুলো লাফালাফি করছে। ছেলে কি তাকে ধিক্কার জানাচ্ছে মনে মনে- "পূর্ব প্রজন্ম কি রেখে গেলো আমাদের জন্য?"
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×