somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি ন্যায্য দাবী

১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১ জুন ০৯ ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্চনার প্রতিবাদে আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলন আমাদের স্পষ্ট দেখিয়ে দেয়, একতাই পারে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। সহস্রাধিক ছাত্র-ছাত্রী সংগঠিত হয়েছিলো লাঞ্চনার প্রতিবাদ জানাতে। ঘটনার দু'দিন অতিবাহিত হবার পরও লাঞ্চনাকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এই প্রতিবাদ সংগঠিত করা ছাড়া ভিন্ন কোন উপায় আদৌ কি সম্ভব? ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফল স্বরুপ প্রশাসন লাঞ্চনাকারী রাজুকে তার ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কার করতে বাধ্য হয়। আমরা দেখেছি পত্রিকার পাতায় উপাচার্যকে বাহবা জানিয়ে নানা কলাম লিখা হচ্ছে। সন্দেহ জাগে হাজার হাজার শিক্ষার্থীরা সেদিন বাধ্য না করলে লাঞ্চনাকারী রাজুর আদৌ কোন শাস্তি হত কিনা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে একইভাবে লাঞ্চনার শিকার হতে হয় যার বিচার আজও হয়নি। আমরা আরও বিস্মিত হলাম এই দেখে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আন্দোলনের সাথী ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমান রোকনকে বিনা অপরাধে সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তার ঘাড়ে শিক্ষক লাঞ্চনার অসত্য বোঝা চাপিয়ে দেয়। শিক্ষক সমিতিও পুরো সত্য না জেনেই চব্বিশ ঘন্টার মাঝে বিচার দাবী করে। উপাচার্য তার বিশেষ ক্ষমতাবলে এক বছরের জন্য রোকনকে বহিষ্কার করতে এক মুহুর্তও সময় নিলো না। আত্মপক্ষ সমর্থণের ন্যুনতম সুযোগও তাকে দেওয়া হলো না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাঞ্চনার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো প্রতিবাদী ছাত্রীদের বহিষ্কৃত হতে হয়েছে। আমরা দেখেছি প্রতিটা ন্যায্য আন্দোলনের পর আন্দোলনকারীদের প্রশাসনের জিঘাংসা ও পাল্টা দমননীতির শিকার হতে হয়েছে। রোকন অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যায়-অবিচারের ফাঁদে আটকা পড়েছে। আমরা সমগ্র ছাত্র সমাজ আমাদের ন্যায্য আন্দোলনের সাথীর প্রতি এমন অন্যায় বিচারে স্তব্ধ এবং ক্ষুব্ধ। আমরা জানি প্রকৃত সত্য জানা থাকলে কোন বিবেকবান শিক্ষকই এই অন্যায়কে সমর্থন করতেন না। সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন অবিচার কখনই মেনে নেওয়া যায় না। আমরা প্রত্যাশা করি সকল ন্যায় সঙ্গত আন্দোলনের পক্ষে দাঁড়ানো প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি এই অন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়াবেন। পাশাপাশি আমরা চাই এই ক্ষোভ আরও জোরালো রূপ ধারন করার আগেই প্রশাসন রোকনের উপর মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে এক বছরের বহিষ্কারাদেশ বাতিল করবে।

-সুমী চক্রবর্ত্তী, মাহফুজুল আলম- শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
(দৈনিক আজাদী পত্রিকায় গত ২৫ জুন ২০০৯ ইং তারিখে চিঠিপত্র বিভাগে প্রকাশিত)
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×