somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতি ও জনগণের শোষণ মুক্তি সংগ্রামের পথই নারী মুক্তির প্রকৃত পথ-১

১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীর উপর শোষণ ও নিপীড়নমূলক ব্যবস্থাকে অক্ষুণ রেখেই প্রতিবছরের মত এবারও বিশ্বব্যাপী ঘটা করে পালিত হবে ৮ মার্চ ”আন্তর্জাতিক নারী দিবস”। বুর্জোয়া রীতি অনুযায়ী “নারী দিবস”ও পালিত হবে সরকারি এবং বেসরকারি নানা উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান এবং অতি অবশ্যই পণ্যসামগ্রীর রমরমা ব্যবসার মধ্য দিয়ে। পণ্যের বিক্রেতারা নারীর জন্য অতি প্রয়োজনীয় (?!) প্রসাধন সামগ্রিকে, রান্নার উপকরণকে বিনামূল্যে বা নামমাত্রমূল্যে বিক্রির জন্য এবং পণ্যের প্রচারণার জন্য উঠে পড়ে লাগবে। “নারীদিবস” পরিণত হবে “ফেমিনা উমেনস ডে” বা “রাঁধুনী নারী দিবসে”। স্যাটেলাইটের কল্যাণে বিশ্বব্যাপী ‘নারীদিবস’ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য যে আয়োজনে সামিল হবে এদেশের মানুষরাও সেই আয়োজনের বা সেই সংস্কৃতির মূল কথা হল নারীকে ত্যাগের পরাকাষ্ঠা , সর্বংসহা একজন সুদক্ষ গৃহিণী, একজন মা বা মেয়ে হিসেবে চিত্রিত করা। এর পাশাপাশি কোন কোন এনজিও বা নারীবাদী সংগঠন তাদের পত্রিকা, পোস্টার বা র‌্যালীর শ্লোগানে হয়ত নারীর উপর কিছু নির্যাতনের বিরুদ্ধে সরব হবে, বিভিন্ন দাবী জানিয়ে মানববন্ধন করবে। পত্রিকাগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র এবং বিভিন্ন রাজনৈতিক দল পত্রিকার মাধ্যমে নারীদিবসে তাদের বাণী দিবে। সরকারের হর্তা-কর্তারা সরব হবে সমাজে নারীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সফলতাকে (?!) চিহ্নিত করার জন্য। এই সুমহান দায়িত্ব থেকে তারা যে কখনও পিছপা হননি তা বোঝানোর জন্য বেশকিছু সান্ত্বনামূলক প্রতিশ্র“তিও তারা দিবেন। এইসব ধরণের প্রচারণায় মধ্য দিয়ে তারা নারীমুক্তির প্রকৃত সত্যকে আড়াল করবে। এবং ‘নারী দিবসে’ যা করা হবে তা কেবলমাত্র পণ্যের ব্যবসা, অপসংস্কৃতির প্রচার, বিভ্রান্তি ছড়ানো ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ‘নারী দিবস’ আসবে, যাবে। কিন্তু শোষিত নারীর মুক্তি ঘটবে না কিছুতেই। সকল আড়ম্বর, সমারোহ, আনন্দ, ফুর্তি ও বিভ্রান্তির মাঝে চাপা পড়ে যাবে নারীর শোষণের কাহিনী, তার কান্না ও বঞ্চনার ইতিহাস, তার উপর চেপে থাকা নির্মম নিষ্ঠুর সত্য।

শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী শোষণের বিশেষ রূপ হিসাবে নারীরা পিতৃতান্ত্রিক শোষণের শিকার হয়। বাংলাদেশের আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নারীর উপর এই পিতৃতান্ত্রিক শোষণকে টিকিয়ে রেখেছে। শ্রেণীশোষণের পাশাপাশি যৌতুকের জন্য নিপীড়ন, পারিবারিক দাসত্ব ও নিপীড়ন, সামাজিক নিরাপত্তাহীনতা, আইনি বৈষম্য-এসব শোষণ-ই বিরাজমান পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার কিছু খণ্ড বহিপ্রকাশ। সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার সূচনা থেকেই এই পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা, যে ব্যবস্থা হরণ করেছে নারীর সামাজিক সমানাধিকার। এবং নারী হয়েছে ঘরে বাইরে শোষিতের মধ্যেও আরো বেশি শোষিত।

নারীর উপর এই শোষণের ইতিহাস কি? ব্যক্তিমালিকানার সাথে এর সম্পর্ক কি? এই শোষণের অবসান ঘটবে কিভাবে?

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আদিম সাম্যবাদী সমাজে নারীর সামাজিক মর্যাদা অনেক বেশী ছিল। এর প্রধান কারণ ছিল-
(১) সম্পদের অপ্রাচুর্য, অবিকশিত উৎপাদনব্যবস্থা এবং সম্পদের উপর সামাজিক মালিকানা। অর্থাৎ মানুষ প্রকৃতির অধীন ছিল এবং বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন খাদ্য, ফলমূল আহরণ করত। কোন উদ্বৃত্ত উৎপাদন হত না। তাই উদ্বৃত্ত সম্পদ কার বা সম্পদের ব্যক্তিমালিকানার প্রশ্নটিও দেখা দেয়নি। যেহেতু সীমিত সম্পদের উপর সকলের সমানাধিকার ছিল তাই সমাজে একদল মানুষ কর্তৃক আরেক দলকে শোষণের কোন ব্যবস্থা ছিল না।

(২)জোড়বাঁধা পরিবারে উত্তরণের সময় পর্যন্ত সমাজে যে সমষ্টি বিবাহ প্রচলিত ছিল তাতে সন্তানের পিতৃত্ব ছিল অনিশ্চিত। তাই কেবলমাত্র মায়ের দিক থেকেই বংশধারা গণনা করা হত। যা মাতৃতান্ত্রিক পরিবার গড়ে ওঠার মূল কারণ ছিল।

(৩) যেহেতু মায়ের দিক থেকেই বংশধারা গণনা করা হত তাই আদিতে সমাজের এককরূপে যে গোত্রপ্রথা গড়ে উঠেছিল সেই গোত্রও ছিল মূলত মাতৃতান্ত্রিক। ঘরের কাজ ও বাইরের কাজে তেমন বিশাল কোন পার্থক্য না থাকায় সাম্যতন্ত্রী গৃহস্থালীতে নারীর-ই প্রাধান্য ছিল। সাম্যতন্ত্রী গৃহস্থালীতে সকল অথবা অধিকাংশ নারী এক ও অভিন্ন গোত্রজ, আর পুরুষরা ছিল বিভিন্ন গোত্র থেকে আগত-এ অবস্থায় আদিমযুগে সাধারণদৃষ্ট নারী আধিপত্যের বাস্তব ভিত্তি ছিল।

(৪) নারী ও পুরুষের মধ্যে প্রাচীনকাল থেকেই যে শ্রম বিভাগ প্রচলিত হয়েছিল। সে অনুযায়ী পুরুষ বাইরের কাজ অর্থাৎ শিকার করা, মাছ ধরা তথা জীবনোপকরণ সংগ্রহের কাজ করত। জীবনোপকরণ আহরণের হাতিয়ার তৈরির দায়িত্বও ছিল পুরুষের। এবং সেটির ওপর তার কিছু মালিকানাও ছিল। নারী গৃহস্থালী দেখত এবং খাদ্য ও বস্ত্র তৈরি করত এবং গৃহস্থালীর সম্পদের উপর নারীর কর্তৃত্ব ছিল। যেহেতু সম্পদের প্রাচুর্য ছিল না ,উদ্বৃত্ত সম্পদ ছিল না, তাই সম্পদের মালিকানার প্রশ্ন প্রধানভাবে হাজির হয়নি এবং শ্রম বিভাগ ছিল খুবই প্রাকৃতিক শ্রম বিভাগ। একের কাজ দ্বারা অন্যের উপর আধিপত্য বিস্তারের কোন কারণ ছিল না। প্রত্যেকের কর্মক্ষেত্রে সেই ছিল কর্তা।

উপরোক্ত আলোচনা থেকেই আমরা বুঝি সমাজে নারীর সমানাধিকার ও উচ্চমর্যাদা ছিল। তাই সমাজের সূচনা থেকেই নারী পুরুষের অধীন ছিল এমন ধারণা আজগুবি ধারণা ছাড়া আর কিছুই নয়।

কিন্তু নারীর উপরোক্ত অবস্থা পরিবর্তিত হয় যখন সমগ্র সামাজিক পরিসরে সম্পদের উপর ব্যক্তিমালিকানা দেখা দেয়। কিভাবে ব্যক্তিমালিকানা নারীকে পুরুষের পদানত করল সেটি বোঝার জন্য আমাদের ৩-টি বিষয়ে আলোচনা করা প্রয়োজন।
আদিম যুগে সমাজে প্রচলিত সমষ্টি বিবাহ ছিল এমন একটি প্রথা যেখানে সমাজে নারী ও পুরুষ উভয়ের দিক থেকেই বহুগামিতা অনুমোদিত ছিল। সমষ্টি বিবাহ ভিত্তিক যে পরিবারগুলো দেখা যায় সেগুলো হল একরক্ত সম্পর্কিত পরিবার এবং পুনালুয়া পরিবার। একরক্ত সর্ম্পকিত পরিবার উদ্ভবের অগে সমাজে পিতা মাতার সাথেও সন্তানেরযৌনসম্পর্ক স্থাপিত হতে পারত। একরক্ত
সম্পর্কিত পরিবার এ ধরণের সম্পর্ককে নিষিদ্ধ করে। এর পরের ধাপ ছিল ভাইবোনের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ করণ যেখান থেকে গড়ে ওঠে পুনালুয়া পরিবার। কালক্রমে নিষিদ্ধ করণের এই তালিকায় সহোদর ভাইবোন ছাড়াও সমান্তরবর্তী ভাইবোন অর্থাৎ ১ম, ২য়, ৩য় কাজিন অন্তভুক্ত হয়। এর ফলে উদ্ভব হয় গোত্রের। গোত্রের উদ্ভবের পর কালক্রমে প্রথমত রক্তসম্পর্কীয় আত্মীয়ের মধ্যে, পরবর্তীতে এমনকি বিবাহসূত্রের আত্মীয়দে মধ্যেও যৌনসম্পর্ক নিষিদ্ধ হয় কিংবা তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ হয়। পুনালুয়া পরিবার পর্যন্ত বিভিন্ন রূপের যে সমষ্টি বিবাহ প্রচলিত ছিল উপরোক্ত ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা সেই সমষ্টি বিয়েকে কার্যত অসম্ভব করে তোলে। এই স্তরে দেখা দেয় জোড়বাঁধা পরিবার যেখানে একজন পুরুষ একজন নারীর সাথে বাস করত এবং সন্তান আগের মত কেবলমাত্র মায়ের গোত্রের-ই অন্তর্ভুক্ত হত। যেকোন পক্ষের ইচ্ছানুযায়ী বিবাহ বিচ্ছেদ সম্ভব ছিল। এই জোড়বাঁধা পরিবারের আরো বিকাশ ঘটে একপতিপতœী পরিবারে। এর মূল কারণ ছিল, ব্যক্তিমালিকানার উদ্ভব- যা আমরা পরবর্তীতে আলোচনা করব এবং অপর কারণ ছিল জোড়বাঁধা পরিবারের সময়ও সমষ্টি বিবাহের কিছু লুপ্তাবশেষ ছিল যা নারীর জন্য পীড়ামূলক হয়ে উঠেছিল। তাই তার থেকে পরিত্রাণের জন্য নারী একগামিতার পক্ষে দাঁড়িয়েছিল। যদিও পুরুষ নারীর জন্য কঠোরভাবে একগামিতা প্রবর্তন করেছে ব্যক্তিগত মালিকানার কারণে কিন্তু নিজের বহুগমিতার সুবিধা পুরুষ আজ পর্যন্ত ত্যাগ করেনি। জোঁড়বাধা পরিবার উদ্ভবের সাথে সাথেই এখন সন্তানের জন্মদাতা হিসেবে প্রামাণ্য পিতাকেও পাওয়া যায়। পিতৃতান্ত্রিক পরিবার সৃষ্টির ক্ষেত্রে উপরোক্ত ব্যবস্থা একটি সহায়ক ভূমিকা রেখেছিল।

সমাজে যখন পশুপালন ও কৃষির উদ্ভব ঘটে তখন উৎপাদন বিকশিত হয়। সম্পদের প্রাচুর্য ঘটে। আগে যেখানে প্রাত্যহিক খাদ্য আহরণ-ই ছিল কাজ সেখানে এখন প্রচুর উদ্বৃত্ত খাদ্য পাওয়া যায়। পশুপালন ও পশুযুথের বৃদ্ধির মাধ্যমে অপ্রত্যাশিত সম্পদের উৎস এবং সম্পূর্ণ নতুন সামাজিক সম্পর্ক গড়ে উঠল। আদিম সাম্যবাদী সমাজের বিকাশের একটি স্তর পর্যন্ত স্থায়ী সম্পর্ক বলতে ছিল ঘরবাড়ি, পরিধেয়, স্থূল অলঙ্কার, খাদ্য সংগ্রহ ও প্রস্তুত হাতিয়ার, নৌকা, অস্ত্রশস্ত্র এবং সরলতম গার্হস্থ্য তৈজসপত্র আর এখন ঘোড়া, উট, গাধা, গরু, ভেড়া, ছাগল ও শূকরের দল নিয়ে অগ্রগামী পশুপালক জাতির সৃষ্টি হল। আর্য, সেমেটিক এবং সম্ভবত তুরানিরাও বন্যজন্তু পোষ মানানো এবং পরে গবাদি পশুর প্রজনন ও প্রতিপালনকে তাদের মূল পেশা করে তুলেছিল। পশুপালক উপজাতিগুলো অন্যান্য উপজাতি থেকে পৃথক হয়ে পড়েছিল। পশুপালক উপজাতির সাথে অন্যান্য উপজাতির শ্রমবিভাগই ছিল প্রথম বিরাটাকার শ্রমবিভাগ। আর্য ও সেমেটিকরা যে সম্পদ অর্জন করেছিল সেজন্য শুধু তদারকি ও নিতান্ত প্রাথমিক যত্নেই ক্রমবর্ধমান সংখ্যায় প্রজনন, দুধ ও মাংসের সমৃদ্ধতম খাদ্যলাভ সম্ভব হত। এসময় চাষেরও উদ্ভব ঘটে। প্রথমত, পশুখাদ্য হিসেবে চাষের উৎপত্তি হলেও এই শস্য দানা অচিরেই মানুষের খাদ্য হয়ে উঠে। এভাবে খাদ্য সংগ্রহের সমস্ত পূর্বকালীন পদ্ধতি বাতিল হয় এবং একদা অপরিহার্য বন্য পশু শিকার বিলাসে পর্যবসিত হয়।

এই স্তরে গৃহশিল্পের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল বুনবার তাঁত ও ব্রোঞ্জ ধাতু তৈরির মাধ্যমে, যা পরিধেয় বস্ত্রের প্রাচুর্য বৃদ্ধি করল অস্ত্রশস্ত্র ও অন্যান্য ক্ষেত্রেও উন্নতি ঘটাল এবং এই উন্নয়ন লোহা অধিকারের মাধ্যমে তার পরবর্তী বিকশিত অবস্থায় এসে পৌঁছল। সম্পদের এরূপ প্রাচুর্য্য তথা উদ্বৃত্ত সম্পদের ফলে দেখা দিল বিনিময় ব্যবস্থা, এর সূত্র ধরেই আসে মুদ্রা ব্যবস্থা। (চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×