মুদ্রাদোষ নিয়ে আলোচনা না করে সরাসরি আমার ছাত্রজীবনের একটি ঘটনায় চলে গেলাম। (যদিও এখনও ছাত্রই রয়ে গেছি)। যাই হোক্।
আমি তখন নবম কি দশম শ্রেনীতে পড়ি। একদিনকার ঘটনা। আমি আর আমার দুই বন্ধু একসাথে টিফিন করতে বেরিয়েছি।ঠিকমতোই টিফিন কিনে স্কুলসংলগ্ন কেন্টিন এর সামনের ফুটপাত ধরে হাটছি। আমার সাথের দুই বন্ধুর একজন সামু ব্লগের সুমন অহেমদ আর অপরজন তারেক হাসান( সামুতে একাউন্ট নেই,অন্য কোন ব্লগে আছে বলেও জানা নেই)। এই তারেক হাসানকে নিয়েই ঘটনার শূরু আর শেষ ।
তারেক হাসানের একটা মুদ্রাদোষ ছিল-সে ঘনঘন থুথু ফেলতো্,কোন কারন ছাড়াই । কখনো ডানে ফেলছে তো কখনো ডানে। কখনো কম ফেলছে তো কখনো বেশি। তো সেদিনও আমরা টিফিন কিনে কেন্টিনের সামনে দিয়ে হাটছি। তারেক হাসান(যাকে আমরা তা'হাসান বলতাম,অনেকে শাহরুখ খানও বলতো
পরে আমাদের সামনে কাচুমাচু করে এসে তারেক বললো-চল ক্লাসে যাই। আমরা তো ভেতরে হেসেই অস্থির।
মুদ্রাদোষটি একেবারে চলে না গেলেও হয়তো কিছুটা কমেছিল। কারণ এর পর ওই রকম ঘটনা আবারো সে ঘটিয়েছে এমনটা কারো কাছে শূনিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

