ঘটনাটি ২০১০সালের,আমি তখন গাজীপুরের শ্রীপুরে,
এখন আমার কাজ হল আমার বউ পরীক্ষা দিবে তাই আমাকে তিন ঘন্টা আশেপাশে কোথাও ওয়টে করতে হবে। মাথাই নষ্ট হবার জোগাড় যে এতক্ষণ কোথায় টাইম পাস করি। যদিও গত তিন বিষয়ে পরীক্ষার দিনেও কোন না কোন ভাবে কাটিয়ে আসলেও আজকে একটু বিরক্ত লাগছে।
জানপাখিটাকে পরীক্ষার হলে গিয়ে সিটে বসিয়ে দিয়ে আসলাম। দেখলাম বউয়ের আশেপাশে থাকা অনেকেই কেীতুহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার চিন্তা একটাই মেয়েটাকি বিবাহিত??
শুরু হয়েছে পরীক্ষা। আমার বউয়েরও পরীক্ষা আর আমার ও তিন ঘন্টা অপেক্ষার পালা ,সেটাও একটা পরীক্ষার মতই। কি আর করা ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে বসলাম। খেলাম এককাপ চা,তারপর কেক,কলা,দুধ(যেটা ওখানে চায়ের দোকান গুলোতেই পাওয়া যায়),আরো কয়েককাপ চা, আস্তে আস্তে তালের শাস,মালাই চা,আম(গ্রীষ্মকাল ছিল) । সময় খেয়াল করতেই দেখি মাত্র সোয়া একঘন্টা অতিবাহিত হয়েছে। আরো দুই ঘন্টা কিভাবে কাটাই??
আর এভাবে খেয়ে গেলেতো আর হচ্ছেনা।
পরে ভাবলাম ,এবার আর এইভাবে না,এবার কোন একটা চায়ের দোকানে বসব,আর সেখানেই এককাপ চায়ের বাহানায় বসে থেকে দুই ঘন্টা কাটিয়ে দিতে পারি কিনা সেটাই লক্ষ্য।
এবার একটা চায়ের দোকানে বসলাম। দেখলাম দোকানটায় টিভিও আছে। একটু বড়সড় চায়ের দোকান দেখে ভালই লাগল। বসে আছি এক কাপ চা হাতে নিয়ে বসে থাকলাম। চলে গেল একটি ঘন্টা। আমাকে দেখে কিছুক্ষণ দোকানদার কি ভাবল কে জানে আমি সেটা আমলেই নিলাম না। দোকানে দোকানদার আর তার বউ । দুজনেই কিছুক্ষণ পর পরই আমার দিকে কেমন কেমন করে তাকাচ্ছে। আমি খুব মনোযোগ দিয়েই টিভি দেখছি। পেীনে দুঘন্টা পার হল,আমার বউ আমাকে কল করতেই ঘোর কাটল,খুব মনোযোগ দিয়ে বাংলা সিনেমা দেখছিলাম। তাও আবার জসিমের,চরম উত্তেজনা। দুঘন্টা পর আমি যখন এককাপ চায়ের বিল দিয়ে বেরুচ্ছিলাম তখন দোকানদার কিছু না বল্লেও তার বউ বেশ সুর করে করে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল-এক কাপ চা খাইয়া এতক্ষন বইয়া থাকলে চলত???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

