somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনাম বিহীন, দেশে আরেকটা পাগলের আবিভাব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজার বেপার হলো, আমরা খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হই। অনুপ্রেরনার স্থলে প্রভাবটাই মনে হয় বেশি বিস্তার লাভ করে আমাদের ভেতরে। যাইহোক, এখন না হয় এসব নাই বলি, কারন এসব হয়তো আমাদের প্রায় সকলের ই জানা আছে। কেউ যদি দ্বিমত করতে চান কিছু বলার নেই, ভিন্ন মত হতেই পারে।

শুরুটা কেমন যেন হলো, তাইনা? আসলে অনেক জায়গায় ভূমিকা করে না বললে কেমন ঠিক মানায় না। যাইহোক, এবার কাজের কথায় আসি।

আমরা, যারা ঢাকায় থাকি বহুদিন ধরে, সামান্য শিক্ষা লাভ করে নিজেদের খুব শিক্ষিত মনেকরি, তারা মানে আমরাই সকল নষ্টের মূল।কারন, যারা শিক্ষা থেকে বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত, তারা তো বঞ্চিতই। সাধারণ, অসচেতন জনগণ। জেলে, মজদুর, কৃষক, ভাসমান মানুষ। এরা এদের অধিকার বিষয়ে অবগত নয়। এরা দুনীতি করেনা। দুনীতি করি আমরা, এই সামান্য অধশিক্ষিত, অসচেতন মানুষেরাই। যারা কিনা নিজের পেট পুরো করার ধান্দায় সবসময় উন্মত্ত থাকি।

আমরা তখনি চেচাই, যখন আমাদের উপর কেউ আঘাত হানে। আমরা চুপ করে অন্যের উপর অত্যাচার হতে দেখি নিরদিধায়। আজ আমার বোনের গায়ে কেউ আঘাত হানুক, আমি গলা চেচিয়ে সবাইকে ডাকব। একত্রিত করার চেষ্টা করে অন্যায়ের প্রতিবাদ করার কথা বলবো।

তোমার বোন? কি হয়েছে তার? ওহ, তাই!! ভাড়ী অন্যায় হয়েছে তো। এর বিহিত করা উচিত। এর প্রতিবাদ করা উচিত। আইনের কাছে হাত পাত, আদালতে গিয়ে বিচার চাও। ওহ আমি? আমি একটু ব্যস্ত ভাই। আমি আছি তোমার সাথে, থাকব। কথা দিলাম।

এর বেশি কি কিছু আর বলার প্রয়োজন আছে? মনে হয় না। এখানেই শেষ নয়, আমরা আরো অনেক কিছু করতে পারি, থাক সেগুলো নাহয় আর নাই বলি। একদিনেই তো আর সব শেষ করবো না। কিছু রেখে দেই, পরে কোন্দিন বলা যাবে।

আমাদের আরেকটা সমস্যা হলো আমরা সবকিছুই সহ্য করে ফেলি। আমরা প্রতিবাদ তো করি ই না, বরং মাঝে মধ্যে কেউ করতে চাইলে তাকেও বাধা দেই “কেন বাবা, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর দরকার টা কি?’’

যানজট? আবহাওয়া পরিবতন, ধুমপান, পরিবেশ নষ্ট? ধ্যেত, এতো ভাবার টাইম আছে? কতো কাজ, পরীক্ষা, এস্যাইনমেন্ট, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, লাউঞ্জ ২৭, ডেটিং। 'বুঝেন কতো কাজ'

"রাজনীতি? ওহ শিট !!! এসব নিয়ে ভাবব?? !! একচুয়ালি, নট ইন্টারেস্টেড। আরে পলিটিক্স তো নোংরা, ফালতু মানুষের কাজ। আমি? জব করব। ভাল কোন কোম্পানিতে বড় কোন স্যালারির জব"

"পরিবতন? হুম, আসলে পরিবতন দরকার। সব জায়গাতেই দরকার। সবার আগে পলিটিক্স আ দরকার"

"আমি কি করতে পারি বলেন? আরে, বুঝেন না কেন? আজব!! আব্বু শুনলে, আস্ত রাখবেনা"

এগুলো আমাদের প্রতিদিনের অজুহাত। আসলে আমাদের তিনটা হাত, ডানহাত, বামহাত আর অজুহাত।

আর কত? অজুহাত দিয়ে আর কত দায়িত্ব এড়িয়ে জাব আমরা?

আমি জিজ্ঞেস করি আজ। আর কত? আমাকে দিয়েই শুরু করি, আপনারাও জিজ্ঞেস করুন আজ একটু নিজেদের।

ধন্যবাদ পুরোটা পড়ার জন্যে


সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×