গণিত পরীক্ষা না দিয়েও এসএসসি পাস!
১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রেশমা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট শীটে তাকে পাস দেখানো হয়েছে। রেশমা সিংহখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা ওই স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ে পরীক্ষায় সে অনুপস্থিত ছিল। তবে বাকি পরীক্ষাগুলোতে সে অংশ নেয়। গতকাল বুধবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে দেখা যায় রেশমা আক্তার জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে পাস করেছে।
সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ভুলে শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট শীটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন