প্রিয়তমা তুমি ঝড় হবে বলে,
আমি সাইক্লোনের নেশায় মেতেছিলাম ।
প্রিয়তমা তুমি কবি হবে বলে,
আমি কবিতার মায়াজালে জড়িয়েছিলাম ।
প্রিয়তমা তুমি কাক ভালবাসো,
আমি কোকিল ছেড়ে দিয়েছি ।
প্রিয়তমা তুমি নাগরিক কোলাহল ছুটি দিয়েছিলে,
আমি নিস্তব্দ চিলেকোঠায় আবদ্ধ হয়েছিলাম ।
প্রিয়তমা-
আমি রুদ্র ভালবাসি,
তোমাকে তসলিমা হতে বলেছিলাম ।
আমি শরৎ এর কাশফুল ছুয়ে দেখেতে চেয়েছিলাম,
তোমাকে আকাশ হতে বলে।
তুমি শুভ্র-
আমি অর্ঘ্য।
আমি কবি-
তুমি কবিতা।
প্রিয়তমা-
বিশৃঙ্খল বাতাসে ভেসে বেড়ানো তোমার চুল,
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয় তোমার মুখায়ব-
আর তুমি ।
জীবনের শ্বাশত সত্য ,
যা অবিনশ্বর,অপরিবর্তনীয় ।
প্রিয়তমা-
যাহা ফুল,
তাহা ভুল,
হেরিয়াছো শত কূল-
আর কত শুধিবে মাশুল ।
হে শান্তি পরমাত্না-
তুমি নাকি বিধাতা ।
তব ভুল জন্মের অন্যসময়ে-
কেন প্রিয়তমা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




