সাদা শার্ট আর সাদা প্যান্টে ল্যাপ্টানো ক্লাস নাইন ,
সভ্য সভ্যতার ধরাবাধা আজব আইন ।
ধরাবাধা দুরন্ত শৈশব-
চিরকুটে বন্দী কত স্বপ্নের মৃত্যু।
সামনের বেঞ্চের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বইগুলো-
ছিলো শুধুই অসার জ্ঞানের ।
কিন্তু পেছনের বেঞ্চের বইগুলোর ফাঁকে ফাঁকে ;
কিছু, স্বপ্ন, কান্না, দীর্ঘশ্বাস, খুনসুটি আর প্রতিজ্ঞা -
চিরদিনের জন্য অভিমানে আঁটকে গিয়েছে।
অনেকদিন হয়ে গিয়েছে -
প্রকৃতি আমাকে ভাবতে শেখায় নি ।
ভাবিয়েছে আর ভাবতে শিখিয়েছে ....
সাদা কাগজে কালিজ্বলা চিরকুট গুলো।
ছেড়ে যাবার প্রাক্কালে আকাশ থেকে একটা তারা খসে পড়েছিলো-
কোনো ইচ্ছেই করতে পারিনি।
ফ্যালফ্যাল করে চেয়েছিলাম আকাশের দিকে ;
ওটা আমার মতোই একা ,
আর আমি তার পার্থিব শত্রু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
