somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাব্বি রহমান
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

জয় বাংলা কার?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধুমাত্র আমাদের স্বাধীনতা নয় সমগ্র জাতির পরিচয় ধারন করে যে স্লোগানটি সেটি হলো "জয় বাংলা"। কোনো ভাবেই এটিকেই নিয়ে ট্রল কাম্য নয়। যারা করবে তারা অবশ্যই জামাত শিবির কিংবা অন্যকারো প্রোপাগান্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এবার আসা যাক মূল প্রসঙ্গে , অনেককেই দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কিছু ছবি শেয়ার দিয়ে বলছেন এরা জামাত-বিম্পির প্রোপাগান্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আবার কেউ কেউ বলে চলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খামারের আই হেট পলিটিক্স প্রজন্ম মূর্খ, ইতিহাসে অজ্ঞ।

আচ্ছা শাহবাগ আন্দোলনে কিছু গাঞ্জাখোড় যুক্ত হয়েছিলেন , তার মানে কি শাহবাগ আন্দোলন গাঞ্জাখোড়দের আন্দোলন?

আমাদের এই রাস্ট্রে সব থেকে বেশি যে ধারনাটি অত্যন্ত বেশি প্রচলিত সেটি হলো আওয়ামীলীগ সরকারের কোনো অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করলেই আপনি জামাত-শিবির। কিছু হিপোক্রেট দেখবেন যারা সোজা সুজি বলছি নিজেদের ছাত্রলীগ বলে প্রচার চালায় ; বিশেষত ফেসবুকে। তারাই দেখছি কিছু ছবি শেয়ার দিয়ে সম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমালোচনায় মূখর।
এই সব ছাত্রলীগের নামধারীরা কোনো না কোনো ভাবে নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ আওয়ামীলীগার প্রচারে ব্যস্ত চাটুকার। তাদের কাজ সরকারের সব কিছুকে বৈধতা প্রদান করা। একজন তো কালকের NBR এর ঘোষনার পর লিখেই বসেছে যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূর্খ গুলো না জেনে শুনে আন্দোলন করে। আমার কাছে মনে হয় আন্দোলন শব্দটা ওদের বাপের টাকায় কেনা, বিপ্লব শব্দটাও ওদের পৈত্রিক সম্পত্তি।

আচ্ছা যে দেশের অর্থমন্ত্রী বলেন - মাসে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টিউশন ফি দিতে পারে, দৈনিক এক হাজার টাকা পকেট খরচ করতে পারে আর ভ্যাট দিবে না কেনো? আবার আন্দোলনের পরে এন বি আর বলে ভ্যাট ছাত্ররা নয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দিবে।

সে দেশে কে মূর্খ, কারা মূর্খ সেটাই বড় প্রশ্ন।

ভিন্ন মতাদর্শের সুযোগ সন্ধানী সব যায়গাতেই আছে। ছাত্রশিবির যে শুধু মাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছে এমন নয় পাব্লিকের শিক্ষার্থীরাও শিবির করে। সুতারং গুটি কয়েক শিক্ষার্থীর ব্যানার পোষ্টার দিয়ে সেটিকে পুরোপুরি প্রোপাগান্ডা বাস্তবায়নের আন্দোলন বলা সম্পূর্ণ মূর্খতা।

পরিশেষে এদেশে,
জয় বাংলা বলে স্যার পিটানো জায়েজ,
জয় বাংলা বলে সাধারন ছাত্র পিটানো জায়েজ,
জয় বাংলা স্লোগান পোষ্টারে দিয়ে সব কিছুই জায়েজ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×