somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাব্বি রহমান
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যান ফাউন্ডেশন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যান ফাউন্ডেশন-

সভাপতি ছাত্রলীগের কোনো এক পর্যায়ের নেতা হবেন বলে আমি জানি।
আচ্ছা এই কল্যান ট্রাস্ট কবে শুরু হলো?
কি কি কল্যান অতীতে সাধিত করেছেন?

পুনশ্চ-
এরা হীন স্বার্থ উদ্ধারে নেমেছে এবং সফলও হয়েছে। দেখুন এখন বলা হচ্ছে আন্দোলনকারীদের একাংশ। এই "একাংশ" ট্যাগটা জুড়ে দেয়াই ছিলো পেইড এজেন্টদের দায়িত্ব।

আমি ভ্যাট বিরোধী আন্দোলনে রাস্তায় খুব একটা সরব হই নি। দু একদিন শরিক হয়েছিলাম। তাতেই গত কিছুদিনে আমাকে শিবির বানানো হয়েছে, কেউ কেউ ফোন দিয়ে বলছে ভাইয়া তুমি তো আমাদের আবার দলবদলের মৌশুম ভেবে চৈনিক কিংবা রাশিয়ানরাও দলে ভেরাতে চেষ্টা চালাচ্ছে। আমি ছোটবেলা থেকেই বাংলাদেশ আওয়ামীলীগের একনিষ্ঠ সমর্থক এবং এটাই থাকবে। সুতারং এদিকে আর না যাই।

এবার দেখি এই একাংশ তৈরীতে কতটা সফল আমাদের সরকার। গনজাগরন মঞ্চকে সময়ের প্রয়োজনে খন্ডিত করা হলো, জাতীয় পার্টি খন্ডিত হলো, হেফাজত খন্ডিত হলো; এমনকি বিএনপির উপরেও সরকারের এই একাংশ তত্ব সফলতার মুখ দেখলো।
এই একাংশ তত্ব বাস্তবায়ন করতে সরকারের টার্গেট থাকে ঐ দল/গোষ্ঠীর মধ্যে মীর জাফর আলীর রক্ত যাদের শরীরে বইছে, তাদের দিকে। এরকম কিছু বিশ্বাস ঘাতক খুজে বের করে তাদের কিছু পকেট মানি দিয়ে সরকারের মাথা ব্যাথার কারন মনে করা দলটিতে একাংশের উত্থান ঘটান।

ঠিক তেমনই হীন চক্রান্তের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্ররা। যারা আসলেই জানেনা আন্দোলন কি? যাদের মাথায় ধারনাই নেই কতটা নোংরা মানসিকতা বহন করে আবর্তিত হয় আমাদের দেশের রাজনীতি।
তবুও আমরা রাস্তায় নামতে শিখেছি এটাই বড় প্রাপ্তি আমাদের আন্দোলনের। আমরা রাজনৈতিক ভাবেও সচেতন হতে শিখেছি। এখন আমাদের প্রতিবাদের ভাষা শিখতে হবে। নীলক্ষেতের বিদেশী প্রকাশনীর ফটোকপি বইয়ের বাইরে গিয়ে বাংলাবাজার কিংবা আজিজের বইয়ের বাজারে ঝুকতে হবে। আমরা যত বেশি রাজনৈতিক ভাবে সচেতন হবো তত বেশি আমাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো।

আর হ্যা, দেশে এখন বিরোধী কোনো শক্তি নেই আর কখনো হবে বলেও মনে হয় না। কিন্তু যদি কখনও আওয়ামীলীগের পতন হয় সেটাও হবে আওয়ামীলীগের একাংশের হাত ধরেই। যে "একাংশ" তত্ব আপনারা প্রয়োগ করে যাচ্ছেন সর্বদা।
জয় আমাদেরই, ভ্যাট মুক্ত শিক্ষা চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×