somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাব্বি রহমান
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

ভালো থেকো রাত

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ইচ্ছেরা তবু জাগ্রত থাকে হঠাৎই উত্থান হওয়া বয়ঃসন্ধিকালের চিহ্ন; কয়েকটি পাপভ্রষ্ট ব্রণের মত। আজকাল কিছু লিখতে গিয়ে ন্যুব্জ হয়ে যাই প্রেমে। অনুভবের ভেতরে বাজতে থাকে ফিফথ্ সিম্ফনি চরম মুহূর্তে কেমন ঘেমে ওঠে অর্কেস্ট্রা, এইসব সুর যাদুকর। সুরের সাথেই আরোপিত প্রাচীন প্রেম আমার, সেই সুরের কথায় মগ্ন হলেই প্রবল মৃত্যুভীতি হয়। প্রেম, সুর এবং মৃত্যুর সখ্যতা তীব্র বলেই জোছনা এই তিনকেই প্রোরোচিত করে। কাছে টানে যে মায়া, সেই মায়াতেই বিচ্যুত হয় প্রাণ।

এখন আর চাইলেও ঘুমহীন রাত্রির গল্পগুলো জানানো হয় না। ম্লান অন্ধকারে সাঁতরে আসা অস্থির বিষন্নতার সাথে আড্ডাবাজিও জমে না। হাতড়ে হাতড়ে আঁকড়ে ধরা স্মৃতি- হলদে কৃষ্ণচূড়ার মতো সেই ফুলগুলো যত্ন করে রাখি বিদায়ী সিঁড়িতে। দুঃখ পোড়ানো তাপে, পোহাতে ইচ্ছে করে ভালোবাসা- প্রিয় মৌনতায়, উপচে পড়া একান্ত রজনী। ভ্রমন পিপাসু নাবিকের মতো, পরিযায়ী পাখী হয়ে তৃষ্ণার্ত অবলম্বন খুঁজে ফেরা, তবুও প্ররশমনের জলীয় উপাদান সব পিড়ামিডের ভেতর মমিদের পাশে মদের বোতলে বন্দী।

যারা যুদ্ধে হেরে যায় তারা সকলেই মৃত,
বাবুইয়ের বাসার মত জটাজুট হয়ে থাকে কিছু মুগ্ধ প্রহরের পরেও।
সেই উদযাপনে আমরা কেউ ছিলাম না।
মফ:স্বলের কোন নির্জনগলি আর সাইকেলে অবিরত পাক খাওয়া রাতের বাইরে অন্য কোন রাত ছিল না,
ভ্যান গগের মত।


একা একা ভেসে বেড়ানো তারাদের দেশে, কালো মেঘের ছায়ায় কেবল অজীর্ণ হয়, এই যে শুকিয়ে আসা রক্ত আর হাড়ের ভেতরে কমতে থাকা ক্যালসিয়ামের কালশিটে- মরে যাবার পরে সব মাটি।

আর্টসেল, ব্ল্যাক, ওয়ারফেজ, নাগরিক কবিয়াল, অনুপম, সঞ্জীব, লিওনার্দ কোহেন, শেন ওয়ার্ড, এরিক ক্ল্যাপটন কেউই আজ নিবারন করতে পারছে না বিষন্নতা। অসম্ভব সুখস্মৃতি ভীড় করছে নিউরনের অলি গলিতে। ঘুমও আজ ছুটি নিয়েছে।
ভালো থেকো রাত।
কাজীপাড়া,
৮ সেপ্টেম্বর,২০১৫। ১২.৪৫।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×