somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ক্ষমাপ্রার্থী

২০ শে জুন, ২০০৯ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরেকটি অপ্রয়োজনীয় সার্কাসে জড়ালো বাংলাদেশ

ঘড়ির কাঁটা এক ঘন্টা আগানো হল। এই জাতি এমনিতেই নানাবিধে প্যাঁচে আক্রান্ত। নতুন একটি প্যাঁচে জড়ানোর কোন মানেই হয়না, তবু বাংলাদেশ বলে কথা। আমরা অর্থহীন কাজে নিজেকে জড়াতে ভালোবাসি, আর সেই কাজে যদি যথেষ্ট গোলমাল হবার সম্ভাবনা থাকে- তাহলে তো কোন কথাই নেই।

ঘড়ির কাঁটার সঙ্গে বিদ্যুতের কোন সম্পর্ক নেই। ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে এনে বিদ্যুতের সাশ্রয় হবে- এই প্রচারণারও কোন মানে নেই। ভর দুপুরেও এয়ারপোর্ট রোডে রাস্তার আলো জ্বলে। ঘড়ির কাঁটা নিয়ে নাড়াচাড়া না করে যদি রাস্তার আলো একটু নিভিয়ে রাখা হতো, তাহলে কিছু কাজের কাজ হতো। ঢাকা শহর এক সময় ছিল মসজিদেও শহর, এখন এটা শপিংমলের শহর। সেখানে রাতদিন বাতি জ্বলছে, এসি চলছে। এতো শপিংমলের দরকার আছে দেশে ? শপিং কমিয়ে আনলে আমার ধারণা ব্যবসায়ীরাই বেশি লাভবান হবেন।

সরকারী অফিসে যতক্ষণ বিদ্যুত থাকে- ততক্ষণই এর অপচয় হয়। বড় কর্মকর্তা কক্ষেও বাইরে থাকলে তার রুমের এসি, লাইট , ফ্যান সবই চলে।

একসময় বাসাভাড়ার সাথে বিদ্যুত বিল যুক্ত থাকতো। যতই কারেন্ট খরচ হোকনা কেন, মাস শেষে সবমিলিয়ে চারহাজার টাকা বাড়ি ভাড়া। তখন ভাড়াটিয়ারা ইচ্ছামতো লাইট , ফ্যান অপ্রয়োজনে চালিয়ে রাথতো , এমনকি - আমার মনে পড়ে ঘরে যাতে চোর না আসে এজন্য আমরা লাইট ফ্যান জ্বালিয়ে রেখে গ্রামের বাড়ি থেকে একবার ঘুরে এসেছিলাম সপ্তাহ খানেকের জন্য। বাড়িওয়ালারাও ক্রমশ শেয়ানা হয়ে গেছেন। বিল এখন আলাদা। এখন আমরা এক রুম থেকে আরেক রুমে গেলে লাইট নিভিয়ে যাই।

সরকারী অফিসেও এই নিয়ম চালু করা উচিত। বিদ্যুত বিল এখন তাদের বেতন থেকে দিতে হবে। এজন্য অবশ্য তাদের বেতন বাড়ানো হবে নতুন একটা খাত তৈরী করে। সমস্ত সরকারী কর্মচারীরা অন্তত; ঐ টাকা বাঁচানোর জন্য বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হবেন।

এছাড়া এ জাতির খাসলত ভালো করার তেমন কোন উপায় নেই।

সরকারী অফিস এখন দুইদন বন্ধ থাকে। সপ্তাহে পাঁচদিন সরকারী অফিস খোলা রাখার কোন কারণ নেই। ওটি তিনদিন খোলা রাখলেই হয়। অফিস খোলা থাকলেই অফিসে কাজ হবে- এমন কোন কথা নেই। কাজ হবে তদবিরে, ঘুষ লেনদেনে। কাজেই ঐ সরকারী খামারটি সপ্তাহে তিনদিন খোলা রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ, তাতে রাস্তায় জামজট কমবে, বিদ্যুতের সাশ্রয় হবে, কর্মকর্তাদের ঘুষ খাওয়ার প্রবণতাও কমবে।

বর্ছর জুড়ে সংসদ অধিবেশন চলারও কোন মানে হয়না। বাজেট ঘোষণার নামে অর্থমন্ত্রি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেন। এটি জাতির জন্য , অন্যান্য সাংসদদের জন্য, এমনকি খোদ অর্থমন্ত্রির জন্যও খুবই বিরক্তিকর একটি ব্যাপার। বাজেটের কপি মিডিয়াতে প্রকাশ করলেই যথেষ্ট। এই অর্থহীন আনুষ্ঠানিকতায় কত অর্থ, শ্রমঘন্টা আর বিদ্যুতের অপচয় হয়, সেটি নিয়ে কেউ কথা বলে না, কেউ ভাবে না।

একসঙ্গে কোটি কোটি মাইকে আযান দেওয়ারও কোন মানে হয় না। দুই বর্গকিলোমিটার এলাকায় একসঙ্গে দুইশত মসজিদ থাকাটাই অসামাজিক ও অভব্য একটি ব্যাপার । আর মাইক যন্ত্রটি আগ্নেয়াস্ত্রের মতোই নিয়ন্ত্রণ করা উচিত। এই যন্ত্রের যথেচ্ছা ব্যাবহার নাগরিকের স্বাস্থ্যের ক্ষতিকর । আর তাছাড়া এতগুলো মাইক ও মসজিদ _ এগুলো নানাবিধ অপচয়ের একটি মাধ্যম।

তবে নতুন সময় সূচী নিয়ে বড়ো একটা ঘাপলা লাগবে বলে মনে হচ্ছে। সময়সূচীর ব্যাপারটা অনেকেই গুলিয়ে ফেলছেন। অবস্থা হবে ধানমন্ডি এলাকার মতো। সড়ক নম্বর ২ ( নতুন) ৭৬ ( পুরাতন) ।

আগামী সপ্তাহে জুম্মার নামায কয়টায় হবে- সেটি নিয়ে গ্রামেগনজে প্রবল ক্যাঁচাল লাগার সম্ভাবনা। বাঙালি এমনিতেই বিভাজন প্রিয়। সময়সুচী নিয়ে গোটা বাঙালি মুসলিম উম্মাহ , সিয়া সুন্নী, আহমদীয়, কাদিয়ানির ইত্যাদির মতো আরও দুইভাগে বিভক্ত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।




কথাগুলো খুব আগগুবি শোনাচ্ছে, ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যায়- এটিই বাস্তবতা।


অপ্রিয় কিছু কথাবলার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×