হরতাল !!! সকাল-সন্ধ্যা হরতাল !!!
হরতাল এ কেন পিকেটিং করে বিরোধীদল বা কোন সংগঠন ?
কারন কোন লোকজন যেন ঘর থেকে বের না হয়ে ব্যাবসা-বানিজ্য , চাকুরীতে না যেতে পারে এবং বিরত থাকে ।
আর সরকার এর দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া , ও তাদের কর্মক্ষেত্রে যাওয়ার সুযোগ করে দেয়া !
কিন্তু ঘটনা ঘটছে উলটো !!!
হরতাল উপলক্ষ্যে সরকারের জন নিরাপত্তা বাহিনী পুলিশের রমরমা ব্যাবসা ,চলছে গণগ্রেফতার এই গ্রেফতার নিয়ে পুলিশ করছে চরম অর্থ বাণিজ্য।!!!
পুলিশ এই পর্যন্ত ব্যাংক, মসজিদ এমনকি বাসে ঢুকেও গ্রেফতার করছে , সন্দেহভাজন হিসেবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে অনেককে । পুলিশি গ্রেফতার অভিযান নিয়ে রাজধানীসহ দেশজুড়ে চলছে চরম আতঙ্ক। মানুষ এখন রাস্তায় নামতে ভয় পাচ্ছেন। পুলিশের হয়রানি এড়াতে এখন অনেকে জরুরি কাজ থাকলেও বাসার বাইরে বের হচ্ছেন না।
বিভিন্ন জায়গায় গাড়ী ও যানবাহন চলাচলে বাধা দেয়া হচ্ছে।
এর আগেও বামদের হরতালে দেখা গিয়েছিল পুলিশ রাস্তায় ব্যারিকেড দিচ্ছে ও সরকারী যানবাহন চলাচল বন্ধ ছিল !
এইভাবে ও এই রকম পরিস্থিতি সৃষ্টি করে সরকার ও তার নিরাপত্তা বাহিনীই তো হরতাল সফল করে দিচ্ছে , বিরোধীদল বা হরতালকারীরা আর কি করবে???
অনেক হাস্যকর সরকার ও নিরাপত্তা বাহিনী এই রকম কর্মকাণ্ড !!!
- http://www.facebook.com/amanullah.rafiaman !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




