তর্জনীর 'পর বশীভূত রোদের খেলা। মেলা থেকে কিনেছি এই জৈবিক রোদপুতুল। অতুল মোহনায় স্নান সেরে কেনা এহেন খেলনা মাত্র। গাত্রদহনের ডর হয় নি কস্মিনকালেও। হাল-আমলেও ছড়িয়ে পড়ে নি এই খ্যাতি স্ববিশেষ। অশেষ সম্ভাবনাময় আমার খেলার অব্যর্থ কসরত। মহরত শেষেই নাহয় মন্তব্য করুন। ধরুন, আপনি চোর। ভোর না হতেই কর্ম-কাবার। সাবাড় করেছেন গৃহস্থের সোনাদানা মূল্যবান সম্পদ। যম্পট মেরে একদৌড়ে গন্তব্যে। মন্তব্যে তখন কী বা যায় আসে। হাসে শুধু বোকা। ধোঁকা না খান এমন কথায়। বৃথাই সময় নষ্ট। কষ্ট করে দেখাচ্ছি মঙ্গলময় খেলা। হেলাফেলা করবেন জানি কেউ কেউ। ঘেঁউ ঘেঁউ করাই তবে কুকুরের স্বভাব। অভাব থেকেই নষ্ট হয় চরিত্রের বল। ছল করতে এখানে আসি নি। ভাসি নি কভু দুর্নামের জলে। ফলে, দেখুন এই খেলাই ভালো। আলো ছড়াতে এসেছি আমার আলো।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।