somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো অনেক রাত.....

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

হায়রে আমার মন মাতানো দেশ,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
জন্ম আমার, ধন্য হলো,
আমার সোনার বাংলা


সত্যিই এমন একটা দেশ খুঁজে পাওয়া দুষ্কর। এই দেশে না জন্মালে যে কতোকিছু মিস করতাম! এই দেশের রাজনীতির মতো মেসিন হয়তো আর কোথাও নেই! যেই রাজনীতিতে জড়ালে পচন নিশ্চিত। এতোদিন ভাবতাম সুশিক্ষিতদের হাতে দেশ পরলে অনেককিছু পরিবর্তন হতো। কিন্তু আমি ভুল ছিলাম। এই দেশের রাজনীতিবিদগণ কেনো করাপ্টেড এখন বুঝতে পারি। এই যে এখন যেসব ভাংচুর হচ্ছে, সুযোগ পেলে কি তা উশুল হবেনা? নিশ্চই হবে। যা ক্ষতি হচ্ছে তা কোথা হতে উশুল হবে? অবশ্যই পাবলিকের পকেট কেটে। আর সেজন্যেইতো করাপসন। বর্তমানে যারা সমন্বয়ক তারাও সুযোগ পেলে হয়তো নিজ প্রয়োজনেই করাপসন করবেন। কারণ, কেউতো আর নবাব পরিবারের নয়। তাই যখন ক্ষমতা হারাবেন তখন যদি তাহারা আবার ক্ষমতায় আসে তখন ড. ইউনূসের বাড়ি হতে শুরু করে কোনো সমন্বয়কের বাড়িই আস্ত রাখবে না। সেজন্যে নিশ্চই ব্যাকাপ দরকার। তা সেই ব্যাকাপ কোথা হতে আসবে? কেনো? করাপসন আছে না? আর এভাবেই একবারের ভাংচুরের দায় পরেরবারের করাপসনের মাধ্যমে মিটতে থাকবে, এবং ভবিষ্যতের সিকিউরিটির জন্যেও কিছু জমতে থাকবে, আর জনগণের পকেট কাটতে থাকবে। এমন রাজনীতি আর কোথায় পাওয়া যাবে?

এই যে সমন্বয়ক এবং একজন নোবেল বিজয়ীর আজকের পরিস্থিতি, তারজন্যে দায়ী এই দেশের নিকৃষ্ট রাজনৈতিক সিস্টেম। এই সিস্টেমে পরলে যে কারো পচন ধরবেই ধরবে। নয়তো ৭১-এর বিজয়ের চাইতে হাজার কোটিগুণ সম্মানিত হয়ে আজীবন বাংলাদেশিদের হৃদয়ে লিপিবদ্ধ থাকতে পারতো ২৪-এর বিজয়। এখনো সব দল, সব মত গ্রহণ না করতে পারলেও, ৭১-কে বাদ দেবার সাহস কেউ করতে পারেনা। মুজিব বা জিয়াকে অসম্মান করলেও মুক্তিযুদ্ধকে কেউই অসম্মান করার ধৃষ্টতা দেখায় না। কিন্তু ২৪ কি সেই স্থানে পৌঁছতে পারবে? এই বিপ্লব কি ধ্বংস করার বিপ্লব ছিলো? নাকি গড়ার বিপ্লব ছিলো?

আজ ৩২ বা জেলা শহরে না ভেঙ্গে যদি সেই ভবনগুলোতেই সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করা হতো, তবে কি কম প্রতিশোধ হতো? বরং সেটা হতো সঠিক শিক্ষার পরিচয়। তা দেখে স্বৈরাচারেরা জন্ম জন্মান্তর জ্বলতো। কিন্তু এখন যা চলছে তাতে স্বৈরাচারদের সহানুভূতির ব্যবস্থা হচ্ছে।

আজ ৩২ বা অন্যান্য শহরের ভবনগুলোতে ৭১ এবং ২৪ এর স্মৃতি রক্ষার জাদুঘর করা যেতো না? সেই জাদুঘরে মুজিবের পাশাপাশি জিয়া, ৭ বীর, মুগ্ধ, আবু সাঈদসহ ৭১ এবং ২৪ এর সকল শহীদদের স্মৃতি দিয়ে সাজালে কি কম বদলা নেওয়া যেতো? কিন্তু আজ দেশের চলমান রাজনৈতিক যন্ত্রের চাপে শিক্ষিতরাও যেনো শিক্ষার মহত্ব ভুলতে বসেছে। শিক্ষার পরিচয় দেবার বদলে অদৃশ্য ডুগডুগির শব্দে নাচন তুলছে। বিদেশি গানের তাল বিপ্লবীদের নাচাচ্ছে। একি গর্বের? নাকি………
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×