somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:P মুপাইল ডাকতর :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শারীরিক মহা সমস্যার কারনে একদিন মুপাইল ডাকতরের কাছে ফুন দিয়া উচিত্‍ শিক্ষা হইছিলো। লেকিন কি শিক্ষা হইছিলো? আসেন দেখা যাকঃ

ডাক্তারঃ হ্যালো ডাক্তার . . . . বলছি আপনি কে বলছেন?

আমিঃ জ্বি আমি আজরাঈল বলছি

ডাক্তারঃ কে বলছেন?

আমিঃ জ্বি আমি আজরাঈল বলছি।

ডাক্তারঃ এইটা কোন মানুষের নাম হয় নাকি?

আমিঃ জ্বি এইটাই আমার নাম আফনার কুন সমস্যা?

ডাক্তারঃ নামটা ভিষন অদ্ভুত এইটা তো মৃত্যুর ফেরেস্তার নাম।

আমিঃ স্যার আফনি আমার ট্রিটমেন্ট করবেন না আমার নামের?

ডাক্তারঃ ওকে ওকে বলুন কি সমস্যা?

আমিঃ জ্বি আমার লাইন ডায়রেক্ট অইয়া গেছে।

ডাক্তারঃ কি হয়েছে?

আমিঃ লাইন ডায়রেক্ট অইছে।

ডাক্তারঃ এটা আবার কেমন রোগ?

আমিঃ এটা অতি ভয়ানক রোগ।

ডাক্তারঃ ভাই যা বলার সিরিয়াসলি বলুন।

আমিঃ স্যার আমার পাতলা পায়খানা হচ্ছে।

ডাক্তারঃ ও তাই বলুন তা কখন থেকে?

আমিঃ আজকে সকাল থেকে।

ডাক্তারঃ তা গত কাল কি খেয়েছিলেন?

আমিঃ অনেক কিছুই খাইছি কোনটা রাইখা কোনটা কমু?

ডাক্তারঃ না না শুধু কাল রাতে কি খেয়েছিলেন তা বললেই হবে।

আমিঃ কাল রাতে রেস্টুরেন্টে কাবাব, নান রুটি, কোক খাইছিলাম।

ডাক্তারঃ আর কিছু?

আমিঃ গার্লফ্রেন্ডেরে একটা চু. . . . সার আর কিছু খাই নাই।

ডাক্তারঃ না না ঠিক আছে আমি বুঝে গিয়েছি। তা আপনার পায়খানা কেমন হয়?

আমিঃ পাতলা হয়।

ডাক্তারঃ কেমন পাতলা?

আমিঃ অনেক পাতলা।

ডাক্তারঃ না মানে কি রকম পাতলা?

আমিঃ ম্যাঙ্গো জুসের মত পাতলা।

ডাক্তারঃ কালার কেমন?
আমিঃ আগেই তো কইলাম ম্যাঙ্গ জুসের মত পাতলা তাইলে কালারটাও তো ঐ রকমই হবে।

ডাক্তারঃ কোন দূর্গন্ধ আসে?

আমিঃ পায়খানা থাইকা কবে আবার সুগন্ধ আইলো?

ডাক্তারঃ তা কি রকম গন্ধ?

আমিঃ দূর্গন্ধ।

ডাক্তারঃ আমি বলতে চাচ্ছি দূর্গন্ধের মাত্রা কেমন?

আমিঃ ঘরে মাইপা দেখার যন্ত্র নাই।

ডাক্তারঃ আপনার নাকের আন্দাজে বলুন।

আমিঃ সর্দি লাগছে তাই বলতে পারতেছি না।

ডাক্তারঃ ওকে ওকে সেলাইন খেয়েছেন?

আমিঃ হ্যা খাইছি।

ডাক্তারঃ কি স্যালাইন?

আমিঃ ওরাল স্যালাইন।

ডাক্তারঃ কয় গ্লাস?

আমিঃ চার গ্লাস।

ডাক্তারঃ তার পরেও অবস্থার কোন উন্নতি নাই?

আমিঃ না।

ডাক্তারঃ বেশ আমি আপনাকে ঔষধ দিচ্ছি তবে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার সরনাপন্ন হবেন।

আমিঃ আপনি কি অনভিজ্ঞ?

ডাক্তারঃ না না তা হবে কেনো আসলে পরীক্ষা নিরিক্ষার ব্যাপার আছে সামনা সামনি হলে ভাল হত।

আমিঃ তাহলে আপনারে ফোন দরকার কি?

ডাক্তারঃ আমরা শুধু আপনাকে বিপদের সময় সাহায্য করতে পারি। এই যেমন আপনি বিপদে পড়ে আমাদের সাহায্যের জন্য কল করেছেন।

আমিঃ হুম আপনারে কল কইরাই আমি সবচাইতে বড় বিপদে পড়ছি।

ডাক্তারঃ ওকে ওকে নিন ঔষধ গুলোর নাম লিখুন। ঔষধ গুলো হচ্ছে. . . .


(দুঃখিত আপনার একাউন্টে যথেষ্ট পরিমান টাকা জমা নেই। অনুগ্রহ করে রিচার্জ করুন। টুট টুট টুট।)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×