somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী ব্যাক্তি ম্যানুয়েল উরিবে

২৮ শে মে, ২০১৪ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশাল বপুর অধিকারী ছিলেন তিনি।ওজন বাড়তে বাড়তে ৫৯৭ কেজিতে পৌঁছে যাওয়ায় ২০০৬-এর জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে ভারী শরীরের মানুষ বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নামও ওঠে। কিন্তু বিরাট শরীরটাকে বোঝা, অভিশাপ বলেই মনে করতেন ম্যানুয়েল উরিবে।তখনই টেলিভিশনের পর্দায় তাঁর অসহায় আর্তি শোনা গিয়েছিল, কেউ যদি পারেন, বলুন না আমায়, ওজন কমাই কী করে?সাহায্য করুন না! পরামর্শ পেয়েছিলেন। তা মেনে চলে একটু একটু করে ওজন কমিয়েও ফেলেছিলেন। ২০০৭-এ তাঁর ওজন কমে দাঁড়ায় ৩৮১ কেজি।কিন্তু তাতেও স্বাভাবিক, সুস্থ জীবনযাপন করা সম্ভব হয়নি।নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতেন না।২০০২ থেকে বিছানায় শুয়েই থাকতেন এবং ২০০৮ সালের ২৬ শে অক্টোবর বিছানায় শুয়েই বিয়ে করেন ক্লদিয়া সোলিশকে। কিন্ত গত ২৬শে মে ৪৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী শরীরের অধিকারী মেক্সিকোর ম্যানুয়েল উরিবে।


[ম্যানুয়েল উরিবে]
মেক্সিকোর মন্টেরির নুয়েভো লিওন প্রদেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, হৃদস্পন্দন আচমকা অস্বাভাবিক বেড়ে যাওয়ায়, উরিবেকে চলতি মাসের দুই তারিখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানাননি ডাক্তাররা। তবে স্থানীয় প্রেস সূত্র থেকে জানা গেছে লিভার ফেলিওর এবং কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে।


[দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন ম্যানুয়েল উরিবে]

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ের এডিটর-ইন-চিফ ক্রেগ গ্লেনডে স্মৃতিচারণায় বলেছেন, আমার উরিবের সঙ্গে ওঁর বাড়িতে দেখা করার সুযোগ হয়েছিল। ও তখনই নিজের ওজন মাপাতে রাজি হয়।শয্যাশায়ী হলেও ওর মেজাজটি কিন্তু ছিল চমত্কার।টগবগে মানসিকতার।গিনেস রেকর্ডটা ছিল ওর কাছে বিড়ম্বনার।তাই সবচেয়ে ভারী শরীরের মালিকের তকমাটা ঝেড়ে ফেলতে যা যা করা দরকার, তা করার চেষ্টা করত।চ্যালেঞ্জের মুখোমুখি হত হাসিমুখে।নিজের শারীরিক অবস্থা নিয়ে খুবই খোলামেলা কথাবার্তা বলত।ও আশা করত, গিনেস ওর কথা বিশ্বের সামনে তুলে ধরলে যে চিকিত্সা দরকার, সেটা পেতে সুবিধা হবে।গিনেস পরিবারের এই সদস্যকে আমরা খুব মিস করব।


[২০০৮ সালের ৯ই জুন তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, তিনি কি ভাবে বিছানায় শুয়ে ব্যায়াম করতেন]
ম্যানুয়েল উরিবে কে নিয়ে ন্যাশেনাল জিওগ্রাফিক চ্যানেল, হিস্ট্রিটিভির মতো জনপ্রিয় চ্যানেল গুলি অনেক গুলি ডকুমেন্ট্রি তৈরি করেছিল। যাতে দেখান হয়েছিল কি ভাবে তিনি যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের জীবন কাটান।

এক নজরে ম্যানুয়েল উরিবে
জন্মঃ- ১১ ই জুন ১৯৬৫
জন্মস্থানঃ- মন্টেরি, নুয়েভো লিওন প্রদেশ, মেক্সিকো।
পেশাঃ- কম্পিউটার সারানো
পরিচিতিঃ- জীবিত সবচেয়ে ভারী শরীরের অধিকারী।
ওজনঃ- ৫৯৭ কেজি, মৃত্যুর সময় ৩৯৪ কেজি।
স্ত্রীঃ- প্রথম স্ত্রীর বিষয়ে জানা নেই, দ্বিতীয় স্ত্রী ক্লদিয়া সোলিশ (২০০৮ - ২০১০)
মৃত্যুঃ- ২৬ শে মে ২০১৪।
মৃত্যুস্থানঃ- মন্টেরি, নুয়েভো লিওন প্রদেশ, মেক্সিকো।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৪ রাত ১:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×