somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়ি চালকের হাতে সেলফোন নিষিদ্ধ

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ২৬ অক্টোবর কানাডার অন্টারিও প্রদেশের ড্রাইভারদের জন্য গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেলফোনে কথা বলা তো দূরের কথা, কোনো রকম টেক্সট বা ই-মেইল করাও যাবে না। তিন মাস শিক্ষা সময় দেয়া হয়েছে। এরপর থেকে ৫০০ ডলার জরিমানা হবে। অন্টারিও কানাডার চতুর্থ প্রদেশ, যেখানে এই আইন প্রচোলন করা হলো। আইনটি মেনে চলা অনেকের জন্যই কঠিন হবে, তবে এর ফলে যে দূর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।

ট্রাফিক আইনটির কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। এক সন্ধ্যায় আমি কাজ থেকে ঘরে ফিরছি। হঠাৎ পিছনে দেখি লাল-নীল বাতি জলছে। স্বাভাবিক ভাবেই গাড়ি সাইড করে দাঁড়ালাম। যথারীতি অফিসার নেমে এলো। সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর করে যা বললো, তার সারমর্ম হচ্ছে: আমি কোনো ভুল করিনি, কিন্তু আমার গাড়ির একটা বিষয় তার চোখে পড়েছে। সেটা হলো, গাড়ির পিছনের ড্যাশ বোর্ডের উপর বেশ কিছু পুতুল আছে (আমার বউ এবং মেয়ের রাখা)। সে'গুলো ড্রাইভিং-এর সময় আমার মিরর ভিউকে সমস্যা করতে পারে এবং যার ফলে আমি কোনো এক্‌সিডেন্টের সম্মূখীন হতে পারি। তার রেকমেন্ডশন হলো, আমাকে ওগুলো সরিয়ে বা কমিয়ে ফেলতে হবে। এবারের মত কোনো ফাইন ধরা হলো না কিন্তু পরবর্তীতে হবে। এই বলে আমার কাগজ-পত্র পরীক্ষা করে ছেড়ে দিলো। আমার অজ্ঞানতার জন্য নিজের উপরই রাগ হলো, যদিও এখনো আমার জানা হ্য়নি, এ'রকম কোনো আইন এখানে আছে কিনা। হ্য়তো আছে।

আবার চলতে শুরু করলাম ঘরের উদ্দেশ্যে। ভাবছিলাম, আমাদের ঢাকায় কি এমন কোনো ট্রাফিক আইন আছে কিনা। তখনই মনে পড়লো, মাস কয়েক আগে ঢাকা গিয়েছিলাম। রাস্তায় চলতে গিয়ে চোখে পড়েছিলো অনেক গাড়ি, যাদের পিছনের ড্যাশ বোর্ডের উপর অনেক কিছু ছিল- টিস্যুর বাক্সতো ছিলই। একবার একটা গাড়ি দেখলাম, যারটা পুরো লতা-পাতা দিয়ে সাজানো। হয়তো প্লাস্টিক, কিন্তু ভালই লেগেছিলো!

অবশ্য ঢাকার কথা ভিন্ন, সেখানে তো এখন যানযটের কারণে গাড়ির গতিই নেই, সেখানে এক্‌সিডেন্টের ভয় কিসের!

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×