somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরাজকতা

২৩ শে জুলাই, ২০১২ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে চলছে চরম অরাজকতা। সর্বত্র আতংক। কারু জান-মাল ও ইযযতের নিরাপত্তা নেই। এক দল অপর দলকে দায়ী করেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু ফলাফল একটাই, মরছে মানুষ, পুড়ছে গাড়ী, চলছে গুম-খুন-অপহরণ। শিল্প কারখানায় দৈনিক ১২ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সরকারী নির্দেশ জারি হয়েছে। বিদেশী কূটনীতিক নিহত হচ্ছেন। স্বদেশী-বিদেশী বিনিয়োগ বলতে গেলে শূন্য। চালু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি উপমহাদেশের সব দেশের চাইতে বেশী, যা এখন ১৪ শতাংশে পৌঁছে গেছে। অর্থনীতি কার্যতঃ স্থবির। সামনে সচল হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু এর মূল কারণ কি?

সমস্যার গভীরে প্রবেশ করলে দেখা যাবে যে, মানুষ যখনই আল্লাহকে ভুলে যাবে ও আখেরাতে জওয়াবদিহিতার কথা বিস্মৃত হবে, তখনই সে শয়তানের খপ্পরে পড়ে যাবে। আর একবার শয়তানের কব্জায় চলে গেলে সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হবে, যদি না আল্লাহর বিশেষ রহমত থাকে। এজন্যই বলা হয়েছে ‘শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু’ {বাক্বারাহ ২/২০৮}। সে মানুষের রগ-রেশায় প্রবেশ করে ধোঁকা দেয়। অথবা মানুষের বেশে এসে ধোঁকা দেয়। শয়তানের লোভনীয় ফাঁদে পড়ে মানুষ বুঝতে পারে না কোন্ পথে তার মুক্তি নিহিত। আর এখানেই তাকে আত্মসমর্পণ করতে হয় একটি সার্বভৌম সত্তার কাছে। যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। যার বিধান শাশ্বত সত্য ও অপরিবর্তনীয়। মানুষ যখন সেই সত্যকে আঁকড়ে ধরে, তখন সে একটি মযবুত হাতল করায়ত্ত করে, যা ভাঙবার নয়। সেই হাতল হ’ল ঈমান। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ যার বুনিয়াদ। যখনই মানুষ উক্ত হাতল কঠোরভাবে আঁকড়ে ধরে, তখনই শয়তান তাকে ছেড়ে যায়। যেমন আযান শুনে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায় {বুখারী, মুসলিম}। মুমিন যখন সিজদার আয়াত পড়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান কেঁদে উঠে বলে, হায়! বনু আদমকে সিজদার আদেশ দিলে সে সিজদা করল ও জান্নাতী হ’ল। আর আমাকে সিজদার আদেশ দিলে আমি অবাধ্যতা করলাম ও জাহান্নামী হ’লাম {মুসলিম}।

ছালাত অবস্থাতে শয়তানের উপস্থিতি বুঝতে পারলে বাম দিকে তিনবার থুক মেরে নাঊযুবিল্লাহ বলে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে {মুসলিম}। ব্যবহারিক জীবনেও মানুষ যদি শয়তানকে থুক মেরে তার থেকে মুখ ফিরিয়ে নেয় ও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাহ’লে সমাজে হিংসা ও অরাজকতা হ্রাস পাবে। যিয়াদ বিন হুদায়েরকে একদিন ওমর ফারূক (রা.) জিজ্ঞেস করলেন, তুমি কি জান কোন কোন্ বস্তু ইসলামকে ধ্বংস করে? তিনি বললেন, না। তখন ওমর (রা.) বললেন, তিনটি বস্তু ইসলামকে ধ্বংস করে? ১. আলেমের পদস্খলন ২. আল্লাহর কিতাবে মুনাফিকদের বিতন্ডা ৩. পথভ্রষ্ট নেতাদের শাসন {দারেমী}। বর্তমানে আমাদের সমাজে উক্ত তিনটি কারণ প্রকটভাবে বিরাজ করছে। ইহুদী আলেমদের মত মুসলিম আলেমরা ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী ইসলামের ব্যাখ্যা না দিয়ে নিজেদের মনগড়া ব্যাখ্যা পেশ করে জনগণকে বিভ্রান্ত করছেন। দুনিয়াপূজারী কপটবিশ্বাসী লোকেরা কুরআনের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। পথভ্রষ্ট শাসকরা আল্লাহর বিধান অনুযায়ী দেশ শাসন না করে নিজেদের খেয়াল-খুশীমত বিধান রচনা করে সে অনুযায়ী দেশ শাসন করছেন ও জনগণের উপর যুলুম চালিয়ে যাচ্ছেন। অথচ আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে ক্বিয়ামতের দিন স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হ’তে হবে {মুসলিম}। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের কান, চোখ ও হৃদয় প্রত্যেকে ক্বিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে {ইসরা ১৭/৩৬}। ৩য় খলীফা হযরত ওছমান (রা.) যখন বিদ্রোহী দল কর্তৃক স্বগৃহে অবরুদ্ধ হন, তখন তাঁর পক্ষে অস্ত্র ধারণের জন্য ছাহাবীগণ বারবার তাঁর অনুমতি চেয়েছিলেন। কিন্তু অন্যূন চল্লিশ দিন অবরুদ্ধ থাকার পরেও তিনি আল্লাহর কসম দিয়ে তাদেরকে নিষেধ করেছিলেন। যাতে মুসলমানদের মধ্যে ফিৎনা ছড়িয়ে না পড়ে (আল-বিদায়াহ)। শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন। কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র চালনার অনুমতি দিলেন না। অতএব দেশে শান্তি রক্ষার জন্য শাসকদের দায়িত্ব সবচাইতে বেশী। রাসূলুল্লাহ (ছা.) বলেন, যখন আল্লাহ কাউকে জনগণের নেতৃত্বে আনেন, অতঃপর যদি সে তার দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতক হিসাবে মৃত্যুবরণ করে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন {মুসলিম}। তিনি আরও বলেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আর শ্রেষ্ঠ ভুলকারী হ’ল তওবাকারীগণ {তিরমিযী, ইবনু মাজাহ}।

অতএব আসুন! আমরা ধৈর্য্যশীল হই এবং আমরা যে যে পর্যায়ে আছি, নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করি। আসুন, আমরা স্ব স্ব পাপের জন্য অনুতপ্ত হই ও তওবা করি। অতঃপর নিজেদের জীবন, পরিবার ও সমাজ এবং আমাদের এ প্রিয় দেশটিকে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধিময় দেশে পরিণত করি। ঐ শুনুন আল্লাহর ওয়াদা- ‘যদি জনপদের অধিবাসীরা বিশ্বাসী ও আল্লাহভীরু হয়, তাহ’লে অবশ্যই আমরা তাদের উপর আসমান ও যমীনের সমৃদ্ধির দুয়ার সমূহ খুলে দেব... {আ‘রাফ ৭/৯৬}। অতএব হে মানুষ! আল্লাহকে ভয় কর। হে আল্লাহ! তুমি আমাদের ক্ষমা কর ও আমাদের দেশকে শান্তির দেশে পরিণত কর- আমীন!

সৌজন্যেঃ আত-তাহরী
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×