“ ভালবাসা ”
সচেতনেই হোক কিংবা অবচেতনে,
ইচ্ছেতেই হোক আর অনিচ্ছেতে,
তোমার আশ্চর্য সেই নামতাটা শেখা হয়ে গেলে;
একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারও
জলফড়িংয়ের পাখনা ছিঁড়তে ভয় পায়।
তখন সেই ফড়িংয়ের জলরং তাকে ভাবায়,
তখন তার বুক কাঁপে। ... বাকিটুকু পড়ুন


