somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্যদশকের অণুকবিতা

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শূন্য দশকের বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়া আমার পড়া পছন্দের ৭টি অণুকবিতা,সাথে ‍আমার একটা কাঁচা হাতের লেখা :-


***(১)

এক যোগ এক সমান দুই;এটা ভুল।
এক যোগ এক সমান এক;এটা ঠিক।
এক যোগ এক সমান এক লিখলাম।লিখে রহস্য
সমাধান করলাম।
--------------------------------------------------হিসেব/আশিক আকবর।।


***(২)

কড়ুই গাছের মাথা হতে ভেড়াগুলো
উত্তরের চারণভূমিতে গেছে।
নদটির বুকে কয়েকজন সুন্দরী নক্ষত্র,
রাত্রিজ্ঞান শূন্য ফুটফুটে হাঁসের বাচ্চা
জলকেলি করছে;কোথাও কোনো চিল নেই।
----------------------------------------------------মেঘ/মিজান মল্লিক।।

***(৩)

মানুষের মুখ মূলত মৌলিক কবিতা,
কেননা একটির সঙ্গে আরেকটির তুলনা চলে না।
আমি প্রতিদিন পথে প্রান্তে
এইসব কবিতা কুড়াতে ভালবাসি।
--------------------মানুষের মুখ/মামুন খান।।




***(৪)

ডাইনে না বায়ের বাঁকে, থোকা থোকা রোদের ফাঁকে
শীতের এক ইশকুল আছে।

করিডরে দুষ্টু 'বিকেল', কান ধরে দাড়িয়ে থাকে।
'কুয়াশার' নাম কাটা যায়, 'সন্ধ্যার' ফাইন বাড়ে।
'রাত' এবার ফার্স্ট হয়েছে, শুনেছি ও রিক্সা ঠেলে।

হেড স্যার ভীষণ খুশি, দরখাস্তেও সাইন দিয়েছে।
পূওর-ফান্ডের টাকাটা বোধয় শুধুমাত্র ওই পাবে।
-------------------শীতের ইস্কুল/সিপাহী রেজা।।


***(৫)

আমি সে লাজুক মুখ
জমানো ‍অনেক কথা না বলা পাথর

আমি সে প্রমত্ত ঝড়
ঘর ভেঙে ভর করা হাওয়ার উপর

আমি সে মাতাল প্রেম
মধ্যরাতে ফিরে দেখা দুঃসহ অতীত

প্রতিবিম্ব ভেঙে বলি লাবণ্য তোমাকে
আমিই শোভন লাল আমিই অমিত।
--------------------------------------প্রতিবিম্ব ভেঙে বলে/সৌমিত্র দেব।।


***(৬)

যুবতীর আত্মহত্যার প্রশ্নে যৌনতা লেপ্টে থাকে ।
মেয়েটিকে কি ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে
ফাঁসে ঝুলিয়ে রাখা হয়েছে ?
কারা করেছে ? কে ?
নাকি কেউ পেট বাঁধিয়ে সটকে পড়েছে বলে
অপমান হতাশায় মেয়েটি নিজেই নিজের হন্তারক হয়েছে ?
মেয়েটির ভগ্নিপতি কি ভজকট বাধিয়েছিল ?
নাকি চাচাতো , মামাতো , তালতো ভাই ?
নাকি বাড়ির ওই সুদর্শন কেয়ারটেকার ?
আমি দেখি , লাশের বাঁ হাতের তালুতে লেখা -
“ মা , তোমরা যার সঙ্গে আমার বিয়ে পাকাপাকি করেছ
তাকে আমার পছন্দ নয় ।
------------------আত্মহত্যা/মাহবুব কবির।।

***(৭)

হাজার হাজার মুখ,হাজার ভ্রূকুটি
খাদ্য নেই,জল নেই,গঙ্গাও অচল
তবু যেন এ পৃথিবী সসাগরা জল
তবু যেন এ পৃথিবী একটাই রুটি।
------------------------------------একটাই রুটি/সুবোধ সরকার।।


***
আমার একটা ছোট্ট চেষ্টা:-কবিতা হলো কি না জানি না।।


“ঋতুদের পাঠশালাতে”

ভুলে গেছি,
ঋতুরা সেই কবে পাঠশালা ছেড়েছে !
শুনেছি,
ওরা নাকি এখন হাই স্কুলে পড়ে!

খেয়ালমতো ক্লাস ফাঁকি দেয়,
সময়মতো ক্লাসে আসে না!
এখন সবে তিন পিরিয়ড
তাও
হাফটাইমেই স্কুল পালায়!

আমি তখন নস্টালজিক,মেসবাড়িটার চিলেকোঠায়;
পাঠশালা দিন,ছয় পিরিয়ড,মনে পড়ে যায়
মনে পড়ে যায় !!





১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×