জোড়াখুনের গল্প ফেলে এসেছি,
দিনে ভিজে,রাতে গলে ধীরে ধীরে হয়ে গেছে কুয়াশা।
তবুও হেঠাৎ কোন একদিন
নব্যকিশোর মেঘের ছেলেমানুষী কান্নায়,ফরমায়েসী কোন বার্ষিক উছিলায়
মামুলী ইচ্ছেতে অথবা লুকোনো অনিচ্ছেতে
লিখতে হয় মৌসুমী স্মরণিকা।
জোড়াখুনের গল্প ফেলে এসেছি
বিজোড়খুনের কবিতা লিখি পুরোনো দুঃখের বায়নায়-
গুপ্ত-গুম হোক আরেকটু শৈল্পিক
সাতখুন হোক আরেকটু ভদ্র।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



