পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে
নিজেকে ঝাঁকিয়ে নেয়ার,নিজেকে বাজিয়ে দেখার
এবং;সবশেষে
নিজেকে ছাড়িয়ে যাবার জন্যে
এই এক আমার সামনে অনেকগুলো রাস্তা খোলা ছিল।
অথচ আমি এগুতে পারছিলাম না!
আমার রাস্তাগুলো এক একটা মসৃণ হাইওয়ের মতো,
যানজটহীন,দুলুনিবিহীন।
অথচ আমি এগুতে পারছিলাম না !
ট্যাফিক সিগন্যালের ঐ বোকা খাম্বাটার কপালে
ভুল করে জ্বলে ওঠা এবং ভুল করেই জ্বলতে থাকা
ফরমায়েসী লালবাতিটা আমায় কি বলতে চাইছে ?
পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে কেউ কোনদিন সুখী হতে পারে না !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



