নিজস্ব ডাটা ওয়্যারহাউজিং সিস্টেমে ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্স ২-২ স্থাপন করে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর আজিয়াটা গ্রুপের কোম্পানি রবি (প্রাক্তন একটেল) তাদের দ্রুত বর্ধমান ব্যবসায় আরো গতি সঞ্চার করেছে।
ডাটা অনুসন্ধান প্রক্রিয়া সর্বোচ্চ পর্যায়ে আনতে এবং ব্যবস্থাপনা বিশ্লেষণ আরো সুদক্ষ ভাবে সম্পাদন করতে রবি এইচপি নির্ভর প্ল্যাটফর্ম এবং এইএমসি স্টোরেজ সার্ভার পরিবর্তন করে ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্স ২-২ স্থাপন করেছে।
অনুসন্ধানে ১০ গুন এবং ডাটা লোডিং এ ত্রিশগুন ভালো পারফরমেন্সের কারণে রবি আশা করে তারা গ্রাহকদের সেবার মান আরো উন্নত করতে পারবে এবং আইটি খাতে বিনিয়োগের আরো ভালো ফলাফল পাবে।
ওরাকল ডাটাবেজ ১১জি চালিত ওরাকল রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার এবং ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার সহ এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্স ২-২ এ সকল ধরনের ডাটা ব্যবস্থাপনায় রয়েছে সফটওয়্যার, সার্ভার, স্টোরেজ, নেটওর্য়াকিং এর পূর্ণাঙ্গ প্যাকেজ।
ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার, ওরাকল ডায়গোনেস্টিক প্যাক, ওরাকল প্রভিশনিং এ্যান্ড প্যাচ অটোমেশন প্যাক এবং ওরাকল টিউনিং প্যাক রবির অ্যাপ্লিকেশন টিউনিং প্রসেসকে অটোমেটিক করতে সক্ষম করে। এই সুবিধার কল্যাণে বৃহৎ ডাটাবেজকে সহজে ব্যবস্থাপনা করা এবং জটিল ডাটা সেন্টার কার্যক্রমকে কম খরচে সম্পাদন করতে পারে।
এই প্রসঙ্গে রবির চিফ টেকনিক্যাল অফিসার জনাব এ কে মনজুর মোর্শেদ বলেন ' ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এ আমরা যে পারফরমেন্স দেখেছি তা অসাধারণ। এটা আমাদের আইটি অবকাঠামোকে সহজ করেছে এবং অপারেশন খরচ কমিয়েছে।ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন আমাদেরকে ডাটা মাইনিং এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম করবে যার কল্যাণে আমরা আমাদের গ্রাহকদের আরো ভাল সেবা দিতে পারব।
তথ্য সূত্র: ওরাকল সংবাদ বিজ্ঞপ্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


