গ্রাম্য জীবন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশি ভোর হয়ে এলো
শুকতারা গেলো ডুবে ,
নতুন দিনের আভাস
দেখা দিলো পুবে ।
মাঠে মাঠে সোনা ধান
সোনা ঝরা দিন ,
আগামীর ভবিষ্যৎ
করবে রঙিন ।
কৃষকের মুখে হাসি
বুকে এলো বল ,
খোকা খুকু খেলে হাসে
করে শোরগোল ।
শীতের বাতাসে পুবে
ভানু উঠে এলো ,
জেগে ওঠে পাখি সব
রাতি পোহালো।
শিউলি ঝরা সকালে
শিশির ভেজা সুখ ,
সবাই সুখী , নেই কোথাও
শহুরে অসুখ ।
সিদ্ধ ধানের গন্ধে
বাতাস সুবাসিত ,
প্রকৃতির র্প রস
এখানে পরিমিত ।
মুড়ি আর খেজুর রস
গেলো মিলেমিশে ,
রসে ভেজা মুড়িগুলো
ফোকলা দাঁতে হাসে।
ছায়া সুনিবিড় চরাচর
যেন মায়াময় আভা ,
স্নিগ্ধতা ছড়ায় এখানে
দুইহাতে প্রভা ।
বিদঘুটে আওয়াজের
নেই বাড়াবাড়ি ,
কৃত্রিম ব্যস্ততায়
নেই তাড়াতাড়ি।
কুয়াশার আড়ালে
লুকোচুরি খেলা
খেলার নেশায় চলে জীবন
কেটে যায় বেলা।
চলে গাড়ি ক্যাঁচকুচ
গরু হলো বাহন
গ্রাম্য জীবনের
এইতো সাতকাহন ।
ছবি গুগোল থেকে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন