ছন্দ কবিতা [৭]
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[১]
ষাঁড় বাবাজী বেজায় রাগী
নিঃশ্বাস ফেলে জোরে ।
লাল ছাতা দেখে রেগে
এলো তেড়ে ফুঁড়ে ।।
[২]
সিংহমশাই ব্যাপক তেজী
মাংস তার চাই ,
আস্ত রাজহংস দেবো তোমায়
মেরোনা আমায় ।
[৩]
ফুল বনে মালি নেই
ফুলগুলি একেলা
প্রজাপ্রতি আনমনে
করিছে খেলা।
[৪]
সাপ দেখে ভয় লাগে
সাপ ক্ষতিকর ।
সাপের চাইতে মূর্খ লোক
আরো ভয়ঙ্কর ।
[৫]
চাঁদ হাসছে জোছনা মেখে
আলো অফুরান ,
বাতাসের সুরে সুর
গেয়ে যায় গান ।
[৬]
আলস্য বিঘ্ন ঘটায়
সকল কাজের মাঝে ।
বোকারাই ব্যস্ত থাকে
নানান অকাজে ।
[৭]
বেলা শেষে পাখী গায়
হাসে প্রজাপ্রতি
সেই সুখে এসে গেলো
শীতের অতিথি।
[৮]
ঝড় এলো বাড়ি চলো
বজ্র পড়ে জোরে
যেতে হবে এক্ষুনি
আশ্রয়ের তরে ।
[৯]
বাঁশ বাগানের মাথার উপর
শুক্ল পক্ষের চাঁদ
মায়ের ভালোবাসা
সদাসর্বদা ই নিখাদ।
[১০]
সুখ দুঃখ দুই ভাই
আসে আর যায়
তাদের তরে এত মায়া
এই দুনিয়ায় ।
[১১]
দুর্ভিক্ষের কালে মরে লোক
খাদ্যের অভাবে ।
কুঁড়ে লোক পঁচে মরে
নিজ স্বভাবে।
ছবি গুগোল থেকে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন