আবাহন
০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদাস দুপুর , ঘুঘুর ডাক ,
বাতাস শনশন ।
খোলা প্রান্তর , ফসলের ক্ষেত ,
জুড়ায় প্রাণমন ।
নদীর তীর জল থইথই ,
দুলছে কাশের বন ।
আকাশ ভরা উদাসী মেঘ ,
শীতের আবাহন ।
নিস্তব্ধ চরাচর সোনালী রোদ ,
দুরে ওড়ে বলাকা.
শূন্য প্রান্তর তবু মনে হয়না ,
কখনো একলা একা ।
গাছে গাছে পাখীর ঝাঁকে
বেধেছে ভীষণ গোল ।
কলহ তাদের কি কারণ ?
কি হেতু শোরগোল?
খোলা আকাশে উড়ছে চিল ,
ঘুরছে ঘুড়ি অবিরাম ।
বুনোফুলের কত না সুবাস ,
কে কবে দিয়েছে দাম ?
দুরে ভাসছে পালতোলা তরী ,
বাইছে মাঝি দাড় ।
মনের সুখে গাইছে কত গান ,
চিন্তা কি নাই তার ?
চলতি পথে ষোড়শী কন্যা ,
চলেছে বাপের বাড়ি ।
ঝলমল খুশিতে ডগমগ আঁখি ,
পড়েছে তাঁতের শাড়ি ।
বরটি তার সদা ভোলাভালা ,
হাসছে মাঝে মাঝে ।
মহাসুখ ঝরে পড়ছে ,
প্রতিটি কথা ও কাজে।
তবে আর দেরি কেন ?
ছোট ছোট সুখ পেতে হলে ,
চলে এসো এ পল্লী মাঝে ।
দুঃখ সুখের মাঝে নিদারুণ আনন্দ ,
আছে সকাল সাঁঝে ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন