পাগল
১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের বুকে বিষন্ন প্রহর ,
উপরে নীল আকাশ ।
ছেড়া কাপড়ে অতি মলিন ,
জ্যান্ত ভুখা লাশ ।
বাসি খাবার একটু পানি ,
জোটেনি একটু তার ।
মানুষ হয়ে মানুষের প্রতি ,
এ কেমন ব্যবহার !!
তার চোখের আর্তনাদ গুলি ,
দেখেনি কেউতো চেয়ে ।
সহায়তার দুটি হাত ,
কেউ দেয়নি বাড়িয়ে ।
অবহেলায় আর অনাদরে
কাটছে তার জীবন ।
স্বার্থের এই পৃথিবীটায়
কেউ হয়নি তার আপন !!!
কেউ কেউ তারে মারে ঢিল ,
কেউ মারে ছুড়ে ইট ।
কখনো কখনো কেটে যায় তার ,
কালো নাঙ্গা পিঠ ।
সবাই তারে দূর ছাই করে ,
একটুতে করে আঘাত।
রাস্তার পাশে ঠাই হয় তার ,
হোক দিন কি রাত !!
বিত্তবানেরা কুকুর পোষে ,
খাতির যত্নের নাই শেষ ।
তাদের জন্য কত আয়োজন ,
কত উন্নত পরিবেশ!!
পশু প্রেম সেটা ভালো ,
এই পাগলটাও তো মানুষ !!
যদি কোনদিন তোমার অবস্থা হয় ,
এমন দোষে দোষ ।
পশুপ্রেমে দেখাও তুমি ,
সর্বোকৃষ্ট মানবতা ।
পড়তে ব্যর্থ এই পাগলেরচোখে
বিষন্ন ভরা আকুলতা ।
আরো কত অনিয়ম আর
পাপে ভরা এ সমাজ ।
মানবতা সর্বত্র পদে পদে
ভুলূণ্ঠিত আজ ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন