খুকু
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়রে খুকু আয়রে সোনা
আয়রে চোখের মণি ।
তুই ছাড়া কেউ নাইরে আপন ,
এই ভুবনে জানি ।
তুই যে আমার প্রানের সখা ,
সাত রাজারই ধন ।
তুই যে আমার আদর স্নেহের
অমূল্য রতন ।
তোর চোখেরই ছায়ায় আমি
নিত্য করি খেলা।
তোকে নিয়ে বাঁচতে চাই
আমি সারা বেলা ।
কথা যখন মুখে ফোটে
দিবা কিবা নিশি ।
তোর হাসিতে হৃদয় মাঝে
বাজে সুখের বাঁশি।
কি নাম দেব তোকে
ওরে আমার পাখি !
তুই যে আমার আরেক জননী ,
মা বলে তাই ডাকি।
যেদিন থেকে তুই এলিরে খুকু
আমার জীবনে,
সেদিন থেকে আমার আকাশ
আলোয় গেল ভরে ।
ভালো থাকিস খুকুরে তুই
সারাটা জীবন ।
তোর কল্যান কামনায়
সদা ব্যস্ত মন ।
চিরসুখী হও মা আমার ,
দুঃখ থাক সব দুরে ,
আল্লাহ তুমি দেখো
দাবি রইলো তোমার দরবারে ।
প্রত্যেক বাবার কাছে তার সন্তান অমূল্য রতন । সেই রকম এক বাবা তার পরম স্নেহের কণ্যার জন্য সকলের দোয়া প্রার্থি ।
তার সন্তান যেন সদা ভালো থাকে এই আকুলতায় তার মনে সবসময়।আমি সবার একটু দোয়া চাইবো বাবা ও কন্যার জন্য ।
সবার মঙ্গল হোক ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন