
কতটা ভালোবেসেছি তোমায়, তুমি কি
রেখেছো সে খবর ?
দিয়েছো কি কোনো সান্তনার ছোঁয়া
বা একটা চুমু।
তুমি শুধু নিজেকে নিয়েই ভাবলে,
বেঈমান একটা!!
তোমার স্মৃতি বুকের বাঁপাশে ধরে
রাতবিরেতে..
আমি কেবলি পাশবালিশে অবলম্বন খুঁজি।
তুমি কি জানো?
হাতের মুঠোয় মরীচিকাগুলো ধরা মনে হয় সহজ ।
যেমনটি তুমি বিপরীতমুখী, দুর্লভ ,অধরা।
তোমায় ক্রসফায়ার দেওয়া উচিত!
বেঈমান একটা।
তুমি কি জানো?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



