
তুই এমন অভিমানী কেন বলতে পারিস?
তোর সন্দেহের বাতাবরণে আমার প্রেম
বরাবরই বিভ্রান্ত হয়।
কুয়াশা ঘেরা ভোর নেমে আসে,
আমার প্রতিটি রৌদ্র আলোকিত দিনে!
তোর সযত্ন আদর সোহাগে ,কাটাবো জীবন ।
ভেবে কত রাত করেছি ভোর,
রাত্রি প্রহর জেগে জেগে একান্তে,নির্জনে।
অফেরতযোগ্য সময়, উদাসী বেলা,
শুধু নিষ্ফল বয়ে যায়...তোর দীর্ঘসূত্রিতায়।
তবু আমি রয়ে গেছি তোর অপেক্ষায় মেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







