
এত অভিমানী কেন মেয়ে তুমি?
গাল ফুলিয়ে, করেছো ভীষণ রাগ।
আদুরে ঠোঁটে কেন এত অস্মিতা।
কিসের এত অহং।
আমি আসিনি বলে?
পাশে বসিনি বলে?
তুমিও তো ব্যস্ত ছিলে অন্য কোন খানে।
আমিতো,
জানাইনি কোন অভিযোগ।
হয় না কি আমারো অভিমান।
তোমার তো বোঝা উচিত ছিলো,
অন্য কারো হাত ধরলে আমার কেমন লাগে?
অন্য কারো সাথে পথ চললে,আমার কি হয়।
বোঝ,
বুঝতে চেষ্টা করো মেয়ে।
এতো ভালোবাসা! অন্য কিছু নয়।
আমি যে তোমায় পাগলের মত ভালোবাসি,
বুঝতে চেষ্টা করো মেয়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



