
রক্ত দিয়ে খেলিস হোলি, খুব পেয়েছিস মজা।
যে প্রজার রক্তে খেলিস, সেই প্রজাই দেবে সাজা।
এখন তো তুই রাজামশাই, ক্ষমতার লোভে অন্ধ।
পালাবার পথ পাবি না খুঁজে, সব রাস্তা যেদিন হবে বন্ধ।
ভাব দেখাস জানিস না কিছু সব হয়েছে হাওয়ায়,
কি করে এড়াবি নিদারুণ বাস্তবতা, বিভৎসতার দায়?
হাজার হাজার মানুষ মরে, পোড়ে সাজানো সংসার।
বিচারপতি তোর বিচার হবে, জেনে রাখিস এরপর।
পাপ কখনো বাপকে ছাড়েনা জেনে রাখিস অহংকারী,
একদিন তুই লুটায়ে কাঁদবি, বলবি পায়ে পড়ি।
সেদিন তোকে লাথিয়ে বেড়াবে, ডোম মুচি মেথর ।
জনতা তোকে জ্যান্ত পোড়াবে, দেবে জীবন্ত কবর।
ন্যাকা সাজিস , বুঝিস না কিছু সব দোষ মজলুমের,
এমন জালিম ইতিহাসে ভুরিভুরি, ঢের দেখেছি ঢের।
ঘরে নেই কি তোর মা বোন ছোট্ট অবুঝ শিশু,
সব বিবেক হারিয়ে কি করে হলি রে এমন গন্ড পশু?
বুঝবি কি করে, যাতনা রে তুই ,তুই তো হাঁটকুড়ে।
অভিশাপ দিচ্ছি ধ্বংস হবি, মরবি আগুনে পুড়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



