
জল মুকুরে দেখবো তোমার মুখ ,
ঠিক করেছি যেই।
অমনি এসে বৃষ্টি, ভিজিয়ে দিলো সব,
ফোঁটা ফোঁটা ঝরণা ধারায় ।
তরঙ্গ তুলে তুলে,
সাথে এলো সঙ্গী সাথী যত।
বাতাস এসে ধাক্কা দিয়ে,
তরঙ্গায়িত করলো তোমার অবয়ব।
বজ্র এসে আবার হুমকি দেয় দেখি।
যেন বলে ,বাড়ি ফিরে যেতে!
কি জ্বালাতন হলো দেখো দেখি,
ইচ্ছে মতো দেখবো তোমার মুখ।
মন গভীরে পেতে একটু সুখ।
সেটি বুঝি সহ্য হচ্ছেনা আর।
যা বৃষ্টি যা,
যা বজ্র যা,
যা বাতাস যা, তোরা বাড়ি ফিরে যা।
বসন্তের এমন দিনে জ্বালাস না আমায়।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



