
তোমার চোখে জল দেখলে প্রিয়,
বুকটা আমার কেঁপে ওঠে কেমন।
নিজেকে আর রাখতে পারিনা ধরে।
বুকে মাঝে উত্তুরে হাওয়া বয়।
বসন্তদিনের মাতাল সমীরণেও
মনের মাঝে তীব্র দহন জ্বালা।
কেমন যেন সিঁদুরে মেঘ দেখি।
ঘর পুড়েছে অনেক আগইে কিনা।
কোথায় কোথায় কষ্ট তোমার মনে।
আমায় তুমি বলোনা মুখ ফুটে।
শত চুম্বনের ঊষ্ণতায় রাঙাবো,
তোমার মন বাসন্তি আবরনে।
কষ্টগুলো হয়ে যাবে স্বপ্ন মায়া মুকুর।
তুমি শুধু আমার হাতটি ধরো ।
দুঃখগুলো নেবো ভাগ করে।
আমি তোমার সঙ্গী হতে চাই।
নাইবা ছিলাম সুখের দিনের সাথী,
দুঃখ দিনের সঙ্গী হতে চাই।
হাতটা তুমি বাড়িয়ে দিলেই হলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



