যে যার মতো
০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ জুড়ে মেঘ করেছে,
আঁধারে গেছে ছেয়ে।
একলা একা বসে আছে,
অনাথ ছোট্ট মেয়ে।
ছুট লাগালো যত মানুষ,
যে যার বাড়ির পানে।
আপনজনের কাছে ছোটে,
আপন মায়ার টানে।
মা বাবা নাই ছোট্ট খুকির,
নেইতো বাড়ি ঘর।
ঘরে চলো ,বিপদ এলো,
নেই কেউ বলার তার।
হঠাৎ খুকি ভয় পেলো খুব
বাতাস উঠলো জোরে।
ছুটলো বনের পশুপাখিও,
সবাই তখন ঘরে।
খুকি কাঁপে থরথরিয়ে,
ভয়ানক বাতাস বয়।
ভয়ের মাঝে ছোট্ট খুকির,
দিক হারিয়ে যায়।
হুড়মুড়িয়ে টিন যে ওড়ে,
ভাঙে গাছের ডাল।
বাতাসের ধাক্কাতে খুকি,
বড্ড নাজেহাল ।
ছোট্ট খুকি পড়ে গেলো,
ভয়ে দিলো চিৎকার।
ঝড়ের কালে যে যার মতো,
কেউ নেই দেখার তার।
অনেক কষ্টে ছোট্ট খুকি,
উঠলো আবার ঠেলে।
বুঝলো সে একলা একা,
কেউ নেবেনা কোলে।
এবার খুকি হাটলো সোজা,
কাক ভিজে বৃষ্টিতে।
আশ্রয়ের খোঁজে নিজেই নিজে,
হাঁটলো অজানার পথে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন