
ব্লগার রাজীব নূর খান ।আমাদের সামু ব্লগের অতি জনপ্রিয় ও অতি সক্রিয় একজন ব্লগার ।তিনি একের পর এক ব্লগ লিখে সামু ব্লগের প্রাণচাঞ্চল্য সবসময় ধরে রাখেন।সামু ব্লগের বিপদের দিনের কান্ডারীদের মধ্যে তিনি একজন। ব্লগ লিখতে তার যেন কোন রকমের আলসেমি নেই আবার ব্লগ পড়তেও তার কোন কার্পণ্য নাই।তিনি প্রতিদিনের পোষ্ট করা সব লেখা পড়েন।এক কথায় বলতে গেলে ব্লগের প্রতিটি পোষ্টে তার পদচারণা এবং মন্তব্য থাকবেই।
ধন্যবাদ জানাই তার এই অক্লান্ত প্রচেষ্টাকে। তিনি বরাবরই সবাইকে উৎসাহ দেন। একজন ব্লগার নতুন বা পুরানো হোক , তার পোষ্টে যদি কোন মন্তব্য না থাকে তবে স্বাভাবিক ভাবে তিনি কিছুটা নিরুৎসাহিত হতে পারেন । কষ্ট পেতে পারেন। তার লেখাটা কেউ পড়লো কিনা,লেখাটার ভুল ক্রুটি হলো কিনা তিনি বুঝতে পারেন না । তখন তিনি হতাশা থেকে লেখা ছেড়ে ও দিতে পারেন। কিন্তু এই সব নতুন পুরাতন ব্লগারের সব পোষ্ট তিনি যথাযথভাবে পড়ে সুচিন্তিত মতামত দেন।সবাইকে উৎসাহিত করেন। এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। যাহোক আমরা রাজীব নূর ভাই/বন্ধু /ব্লগার এর ব্লগের সূত্র ধরে সুরভী ভাবিকে সবাই কম বেশি চিনি। ব্লগার রাজীব নূরের এই সাফল্যের পিছনে ভাবীর অবদানকে কোন ক্রমে অস্বীকার করা য়ায় না।
আজ আমাদের সেই সুপরিচিত ,সদা হাস্যমুখ বোন/ ভাবীর জন্মদিনেই জন্মদিন উপলক্ষে আমার এ নিবেদন।
এখানে দুটি কবিতা দেওয়া হলো। প্রথমটি ভাবীকে /বোনকে ব্লগার রাজীব নূর খানের উক্তিতে পরিবেশিত দ্বিতীয়টি আমার বা সমস্ত ব্লগারের উক্তিতে নিবেদিত হলো্। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আরেকটি কথা ব্লগে ব্যবহারকৃত সমস্ত ছবি যথাযথ অনুমতি সাপেক্ষে প্রদান করা হলো। ভালো থাকুন সবাই।

[১]
গুন গুন গাইছে অলি
ফুলেরা ফুটেছে বেশ।
তোমায় আজ লাগছে অপরুপ
যদিও বাঁধনি কেশ।
পরোনি কোন দামি বেশ ভূষা,
দাওনি নতুন সাজ।
তবু তোমার হাসিমুখখানিতে,
কুমারী কনের লাজ।
এতো ভালো তোমায় লাগছে কেন?
জানো মানসী প্রিয়া ?
তোমার প্রেমে আবারও পড়েছি?
তোমাতে হারিয়েছি হিয়া।
ভেবেছো তুমি রাখিনি খোঁজ ,
ভুলেছি তোমায় আজ!
এই নাও প্রিয় আমার পক্ষ হতে,
শত ফুলের তাজ।
দীন দরিদ্র আমি ,সামর্থ আমার,
অতি অল্প জানি।
তবু তুমি আমার মন মন্দিরের,
একমাত্র রানী।
হঠাৎ এ উপহার কেন বলোতো ?
কেন এতো ভালোবাসা?
আজ তোমার জন্মদিনে
একটুকু কাছে আসা।
ভালোবাসি শুধু ভালোবাসি প্রিয়া,
তুমিও আমায় ভালোবাসিও।
সারা জীবন সুখে দুঃখে রব,
শুধু এই কথাটুকু দিও।

[২]
জন্মদিন শুভ জন্মদিন
প্রিয় বোনটির আমার আজ,
নতুন দিন এলো তোমার জীবনে
এলো নতুন আলোর সাঁঝ ।
চোখ মেলে তাকাও বোনটি ,
আগামী ডাকছে তোমায়,
চির নবীনের হাতছানি,
তোমার পানে ধায়।
মুখে তোমার দীপ্ত হাসি থাকুন,
যেমন থাকে নিয়মিত।
মনে থাকুক সদা সুখ,
চাওয়া পাওয়া পরিমিত।
জীবন তোমার আলোয় ভরে উঠুক,
গর্বে উজ্জল হোক তব মুখ ।
আশীর্বাদ করি তোমায়,
ভাইয়ে সংসারে সদা আগলিয়ে রাখো সুখ।
বোনটি আমার তুমি বড় আদরের,
তোমায় করি সম্মান,
তুমি সদা সুখী হও এই হোক কামনা
চির সুখী হোক প্রাণ।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



