
হাজার মানুষের ভীড়ে,
কেউ কেউ একেবারে একলা একা।
সেই মানুষটির খোঁজ কেউ কি রাখে?
জানতে চায় কি তার মনের খবর?
যার যায় সেই জানে,হারানোর বেদনা।
খুঁজে ফেরে পিছনের দিনগুলি।
প্রিয় মানুষের আলিঙ্গন,সুখ, সোহাগ ও ভালোবাসা।
সেই মানুষটির দুঃখ ভরা জীবনের গল্প,
শুধু আকাশ বুঝি মাঝে মাঝে শোনে, বোঝে তাকে।
তাই সে ক্ষণে ক্ষণে হয়তো রং বদলায়
সুখ দুঃখের ভাগী হতে।
তাই আকাশ কখনো রোদ হয়ে হাসে খিল খিল।
বরষা হয়ে ঝরে সমবেদনায় দিন ভর ঝরঝর।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


