
শহুরে চাঁদের আলো অতটা কাব্যিক নয়।
যতটা কাব্যিক খোলা প্রান্তরের জোছনা।
কতদিন হয়ে গেলো,সনাতন জোছনা মাখা হয়নি।
তোমায় আমায় মিলে!
তাই নাগো প্রিয়তমা?
তোমার কি মনে পড়ে মধুরিমা?
তুমি আমি ঝিলের ধারে,
রাত গভীরে।
শূন্য শুনশান স্তব্দ চারপাশ।
নারকেল পাতার ফাঁকে পূর্ণ চাঁদ।
দম বন্ধকরা ভালো লাগা মুহুর্তে সে সময় যেন!
উদাসী কোন রাখাল রাত নিশিথে বাজায় বেদাগ সুর,
সেই মধুক্ষণে,
তুমি রেখেছো হাত আমার এই হাতে।
অপরিমিত ভরসায়।
রাত্রি জাগা স্খলিত নিদ্রা সঙ্গী সেই প্রহরে।
শুধু তুমি আমি ,পৃথিবীতে যেন একমাত্র মানব মানবী,
ঝিরিঝিরি দখিনা হাওয়ার আন্দোলনের মাঝে।
বাষ্পীভুত দুঃখবিলাসের মৃদু মন্দ করুণ সুর বাজছে
অমত্ত চরাচরে।
কথা চলে মুখে নয়,
হৃদয় থেকে হৃদয়ে অব্যক্ত ভাষার ইঙ্গিতে,
আর সুখের দোলায়,
আমরা চলেছি ভেসে অজানাতে।
শুধু ছায়াগুলো আছে সঙ্গী হয়ে পাশে পাশে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


