
অনুমতি প্রার্থনা
**************
প্রিয়তমা,
বড় ভালোবেসে,
তব পয়োধরে চোখ রাখিতে দেখি,
ফুটিছে সেথা স্বর্ণকমল।
হা ঈশ্বর!
সমগ্র তনুখানি তোমার ,
যেনো সবুজ অরণ্যানী।
যেথা শুধু পত্রপল্লব, ফুল, লতার অপূর্ব সংমিশ্রণে
বাজিছে মধুরও সুরবানী সুস্বরও কলতানে।
আমি সেথা প্রবেশাধিকার টুকু চাই।
স্পর্শ করিতে পারি কি তব বনবনানী?
অধরা
******
একদিন তুমি বললে,
আমায় নিয়ে একটা কবিতা লিখতে পারো?
আমি বলেছিলাম, তোমার পুরো অবয়বই তো একটা মস্ত কবিতা।
মেয়েটি হেসে বলেছিলো ,না সেটা না,
তুমি আমায় নিয়ে, আমার অনুভুতি নিয়ে,
তোমায় আমার ভালো লাগা নিয়ে একটা কবিতা লিখে দেখাও,
তবেই আমি তোমার হবো।
আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা।
যা তিনি ফুটিয়ে তুলেছেন নিজের অপূর্ব সৃষ্টি কর্মে।
সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
আর চোখ মেলে তাকিয়ে থাকি,
কি অপরূপ তুমি!
কবিতারা আসে কিন্তু আমি ধরতে পানি না।
আর দিনশেষে,
কিছুতেই তোমাকে নিজের করে পাওয়া হয়ে ওঠে না।
তুমি বরাবরই থেকে যাও অধরা।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


