
-এ্যঁই শোন।
-কি?
-করোনা।
-কি করোনা?
-বলছি দুষ্টুমি করোনা।
-ও!
-হতাশ হলে?
-আমি ভেবেছিলাম অন্য কিছু।
-তোমার তো খালি ওইসব চিন্তা।ফাজিল।
-তুমিই দেখছি একটা আস্ত করোনা ভাইরাস।
-চুপ!একদম অপমান করার চেষ্টা করবে না।
-এখন তো হাত ধরলেও চমকে ওঠো।
-চমকাবো না বলছো।বিড়ি খেতে যেভাবে বাইরে যাচ্ছো।বুনো কোথাকার।
-বিড়ি খেতে গেলেই করোনায় ধররে ,কোথায় পাইছো এসব?
-ধরবে না।গন্ড মুর্খ।পুলিশে চোখে দেখে না কেন, ধরে দুচার ঘা কষিয়ে দিলেই বুঝবা,
হুহ,করোনা কাহাকে বলে।
-তুমি তো বলেছিলে পিয়ারী,যাই হোক না কেন সুখেদুঃখে চিরকাল পাশে থাকবে।
-হুহ পেয়ারী! ঠেলার নাম বাবাজী। প্রতিশ্রুতিটা একটু এডিট করতে হবে।
-প্রতিশ্রুতি এডিট?
-হু,করোনায় ধরলে সুখে দুঃখে পাশে থাকতে পারবোনা।এটা কিন্তু আগে থেকে বলে রাখছি।
-মিথ্যাবাদী,বেইমান।
-তুমি মিথ্যাবাদী,তুমি বেইমান।...................।
অতপর তাহারা দীর্ঘ কলহে লিপ্ত হলো। আসলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২০ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




