
কেমন আছো প্রিয়তমা ?ভালো আছো তো?
অনেক অভিমান পুষে রেখেছি মনে এতদিন।
মন চাইলেও চোখ চায়নি দেখতে তোমায়।
ছবিগুলে ছিলো যত এ্যালবাম জুড়ে
খুলিনি আমি।
ওমুখ দেখবো না বলে।
তবে আজ হঠাৎ করে তোমায় মনে পড়ে।
বুকের ভিতর কেমন যেন আকুলি বিকুলি করে?
কেমন আছো প্রিয়তমা ? কেমন আছো?
ঠিকঠাক সতর্কতায় আছো তো?
আবার দেখা হবে নিশ্চয় তোমায় আমায়।
করোনা মুক্ত পৃথিবীর বিজয় উৎসবে।
ঠিক ঠাক ভালো থাকা চাই কিন্তু।
দেখা হবে বিজয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




