
আচ্ছা তুমি এতো রঙবেরঙের আবেগ কোথা পাও বলো তো?
আমার ইচ্ছা হলেও থাকতে পারি না বেশি ক্ষন
অভিমান নিয়ে।
তোমার কাছে কেন জানি, নিজেকে
বিলিয়ে দিতে পারলেই আমার সবটুকু সুখ।
জানো তো,
একদিন খুব ইচ্ছে হয় আকাশ হবো,
নীলআকাশ।
তুমি মেঘ হয়ে ভেসে বেড়াবে আমার বুকে
পাগলা হাওয়ায়।
আমায় ছুতে চাইলেও ছুতে পারবেনা।
কেমন মজা!
আমি হেসে হেসে রবো তোমার পাশে পাশে,
অথচ......
যদি তীব্র অভিমানে বৃষ্টি হয়ে ঝরে যাও,
তো অসুবিধা নেই আবারে তো তুমি
ফিরে আসবে, কোন এক সন্ধ্যায়
আমার উদ্দাম বুকে।
পানিচক্রের আবর্তে কিছুতেই যে মুক্তি নেই তোমার।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




