
জানি,
তুই আমায় খুব ভালোবাসিস।
একদন্ড না দেখলে,
চোখে হারাস নিয়মিত।
আমার হঠাৎ ফোনে তোর বুক কেঁপে ওঠে,
ধুক পুক ধুক পুক।
সেও জানি,
অজানা ভয়,ভালো আছি তো?।
উতলা হয়ে জানতে চাস কেমন আছি !
কিন্তু কদিন হঠাৎ,কি হলো কি তোর।
মুঠোফোন বন্ধ।
ফেসবুকের পাতায় নেই কোন সক্রিয়তা,
অন্যান্য যোগাযোগের মাধ্যম ও বন্ধ,
কেন থাকছিস সেচ্ছায় দূরে দূরে।
কেন হঠাৎ পরিবর্তন হলো তোর!
কেন এই দূরত্ব বজায় রাখা।
কেন এই হঠাৎ এড়িয়ে যাওয়া।
তবে কি তুই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিস।
নতুন কাউকে বন্ধু বানিয়েছিস?
মন বড় জানতে চাইছে, কি আমার অপরাধ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




