
কলঙ্ক আমার ভালো লাগে।
পিরিতের আগুনে পুড়ে পুড়ে জ্বলতে ও ভালো লাগে।
সেই প্রেমে তো কোন মজা নাই ,
যে প্রেমে কলঙ্ক নাই।
আমি প্রেম কলঙ্কে কলঙ্কিনী হতে চাই।
যায় যাক জাত, যায় যাক কুল ও মান,
আমি বারেবার চাই করতে ,এমন ই হাজার ভুল।
আমি কলঙ্কিনী হতে চাই।
আমি ব্যথার পাহাড় সয়ে তোমারই থাকতে চাই।
চাঁদে কলঙ্ক আছে বলেই চাঁদ এত দামী।
জানি গো জানি,
সে কারণেই তো,
তোমার কলঙ্ক সিঁদুর মেখে করি পাগলামী।
আবারো বলছি, কলঙ্ক আমার ভালো লাগে।
আমি কলঙ্কিনী হতে চাই।
তোমার ভালোবাসার কলঙ্ক মেখে আমি কলঙ্কিনী হতে চাই।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




