
[১]
শুভ নববর্ষের দিনে, নিপাত যাক,
দূর হোক অশুভ শক্তি।
সকল অকল্যাণ দূর হয়ে,
মানবজাতি পাক মুক্তি।
[২]
এসেছে আবার নতুন একটি দিন,
নতুন আলোর প্রভাত।
পৃথিবীর অসুখের এই দূর্দিনে,
অবদমিত হোক অশুভের যত আঘাত।
একদিন ঠিক ফিরবে কোলাহল,
সারা পৃথিবী জুড়ে।
ততদিন অবধি এসো হে নবীন,
মানবতার তরে যাই লড়ে।
গাই সাম্যের গান, এসো মিলে
মিশে চলি ,এই মহাদুর্যোগ, দুর্দিনে।
এসো শপথ নেই, নববর্ষের দিনে,
মানবতার কল্যানে।
মানবজাতি আবার সহাবস্থানে যাক,
ফিরে পাক উচ্ছলতা।
আলোয় আলোয় ভরে উঠুক পৃথিবী,
নব নবীনের কথকতা।
***********************
সবার জন্য নববর্ষের শুভেচ্ছা রইলো।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




