somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধুরিমাঃ ভালো থেকো

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেমন আছো প্রিয়তমা স্বেচ্ছা বন্দী জীবনে?
ঠিকঠাক আছো তো নিয়মে?

আমি কিন্তু ভালো আছি, নতুন জীবনাচরণে,
এখন তো ঘরে বসেই থাকি।
যদিও মাঝে মাঝে তোমার কথা ভাবি।
তোমাকে না বদলালেও অন্য অনেক অভ্যাস
আমি বদলে নিয়েছি, সময়ের প্রয়োজনে।
তবে কখনো কখনো সিগারেটের নেশাটা মাথা চাড়া দিয়ে ওঠে,
তুমি যাকে সতীন বলতে ভালোবাসতে !
তুমি ছেড়ে গেলেও তোমার সতীন আমাকে ছেড়ে যায়নি কখনো।

আর কি করি?
গান শুনি। মুভি দেখি।
ছবি আঁকি মাঝে মাঝে।
আচ্ছা তোমার ওই গালের তিলটা ঠিকঠাক আছে তো।

একটা কথা তো বলাই হলো না,
তুমি না আমায় কবি রুপে দেখতে ভালো বাসতে!
আমি তোমায় নিয়ে ভাবতে ভাবতে,
তোমার আমার সম্পর্ক নিয়ে লিখতে লিখতে ,
কবিতার মতো কিছু একটা লিখে ফেলছি।
ফুরসত পেলে অবশ্যই শোনাবো তোমাকে।
হতে পারে সেটা করোনা মুক্ত পৃথিবীর বিজয় উৎসবে।
ততোদিন খুব করে ভালো থাকা চাই কিন্তু।

মাঝে মাঝে মন খারাপ হলেও ,
এখন আমার সময় কাটে বিশ্রাম নিয়ে,
বিশ্রামেও ক্লান্তি আসে আজকাল!

এই প্রথম বুঝলাম না পাওয়ার আনন্দেই মজা বেশি।
যেমন তোমাকে হারিয়ে আমি......

ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি,আমি দারুণ রান্না শিখেছি।
ঠিক তোমার মতো করে।
মাটন কষা, ছোট মাছ চচ্চড়ি,
সেই সাথে প্লেইন পোলাও।
জানি শুনলে তোমার জিভে জল এসে যাবে।
দেখা হবে যখন, খাওয়াবো, কথা দিলাম।
মুক্ত পৃথিবীতে আবার আমরা প্রেম করে বেড়াবো।
সব ভুলগুলো শুধরে নেবো।
তখন কিন্তু না বলতে পারবে না।
ভালো থেকো মধুরিমা।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সকাল ৭:৪৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×